মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৯:১৩ পিএম
বক্সিং তারকা জিনাত ফেরদৌস।

বাংলাদেশের বক্সিংয়ের অন্যতম তারকা জিনাত ফেরদৌস আসন্ন এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নিতে ঢাকায় এসেছেন। তিনি গতকাল সোমবার ঢাকায় পৌঁছান। আগামীকাল মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ট্রায়ালে অংশ নিয়ে রোববার আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।

আজ বিকেলে তিনি তার কোচকে সঙ্গে নিয়ে অলিম্পিক অ্যাসোসিয়েশনে আসেন। এ সময় তিনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানার সঙ্গে প্রশিক্ষণ ও বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

জিনাত ফেরদৌস বলেন, “বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ভালোবাসি। তাই ট্রায়ালে অংশ নিতে এসেছি। আশা করছি এশিয়ান গেমসে খেলতে পারব।”

বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বলেন, “আগামীকাল ট্রায়ালের আয়োজন করা হয়েছে। যারা ভালো ফলাফল করবে, তাদেরকেই আসন্ন গেমসের জন্য নির্বাচিত করা হবে।”

উল্লেখ্য, ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করেন জিনাত ফেরদৌস। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই বক্সারের পরিবারের সঙ্গে জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাবেক সভাপতি ও বিওএ’র সাবেক সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুনের পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্রেই তিনি বাংলাদেশের হয়ে খেলেন।

জিনাত আন্তর্জাতিক পর্যায়ে এখনো কোনো বড় সাফল্য না পেলেও জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

X