মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপের আগে মিসরকে হারিয়ে ব্রাজিলের জয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১১:১০ এএম
বিশ্বকাপের আগে মিসরকে হারিয়ে ব্রাজিলের জয়

ফিফা বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। স্থানীয় সময় শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে মিসরকে ২-১ গোলে পরাজিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় কার্লো আনচেলত্তির দল। এর ফলও আসে দ্রুত। ম্যাচের সপ্তম মিনিটে মিসরের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রুনো গিমারায়েস গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন।

তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সেলেসাওরা। ম্যাচের ১১তম মিনিটে মার্কুইনহোসের ভুল পাসের সুযোগ নিয়ে জিকো গোল করে মিসরকে সমতায় ফেরান। এরপর বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করলেও প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি ব্রাজিল।

বিরতির পর একাধিক পরিবর্তনের মাধ্যমে দলের আক্রমণের গতি বাড়ান কোচ কার্লো আনচেলত্তি। সেই কৌশলের ফল পাওয়া যায় ম্যাচের ৫১তম মিনিটে। ডান প্রান্ত থেকে রাফিনহার নিচু ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তরুণ তারকা এনড্রিক। তার করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের জয়সূচক গোল হিসেবে নির্ধারিত হয়।

দ্বিতীয় গোলের পরও আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও লুইজ হেনরিক একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেননি। অন্যদিকে ম্যাচের শেষ দিকে তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে মাঠে নামিয়ে সমতায় ফেরার চেষ্টা করে মিসর। কিন্তু ব্রাজিলের সংগঠিত রক্ষণভাগ তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।

হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করতে ৬৪ হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। বিশ্বকাপের আগে স্কোয়াডের প্রায় সব খেলোয়াড়কে মাঠে নামিয়ে নিজেদের প্রস্তুতি যাচাই করে নেন কোচ আনচেলত্তি।

এই জয় ব্রাজিলকে বিশ্বকাপের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বাংলাদেশ সময় আগামী ১৪ জুন ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল পর্বে তাদের অভিযান শুরু করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

X