মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

এমবাপেকে পেছনে ফেলে লা লিগার সেরা খেলোয়াড় লামিন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১২:৩০ পিএম
এমবাপেকে পেছনে ফেলে লা লিগার সেরা খেলোয়াড় লামিন ইয়ামাল

স্প্যানিশ ফুটবলের নতুন সেনসেশন লামিন ইয়ামাল আরও একবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন। রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে ২০২৫-২৬ মৌসুমের লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার এই ১৮ বছর বয়সী উইঙ্গার।

শুক্রবার (৫ জুন) রাতে সমর্থক, ক্লাব অধিনায়ক এবং ফুটবল বিশ্লেষকদের ভোটের ভিত্তিতে মৌসুমসেরা ফুটবলারের পুরস্কার জিতে নেন ইয়ামাল। এর মাধ্যমে স্প্যানিশ ফুটবলের ভবিষ্যৎ তারকা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।

মৌসুমজুড়ে কুঁচকি ও হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগেছেন ইয়ামাল। শেষ ছয়টি লিগ ম্যাচসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি তিনি। তবুও মাত্র ২৮ ম্যাচে অংশ নিয়ে করেছেন ১৬ গোল এবং ১২টি গোলে সরাসরি সহায়তা করেছেন।

ইয়ামালের অসাধারণ পারফরম্যান্সে ভর করে বার্সেলোনা ৯৪ পয়েন্ট সংগ্রহ করে লা লিগার ২৯তম শিরোপা নিশ্চিত করে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থেকে মৌসুম শেষ করে কাতালান ক্লাবটি।

গত মৌসুমে বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া এই পুরস্কার জিতেছিলেন। ফলে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার বার্সেলোনার ঘরেই থাকল।

রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে ব্যক্তিগতভাবে সফল মৌসুম কাটিয়েছেন। ২৫ গোল করে তিনি লা লিগার সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করেন।

তবে দলগতভাবে শিরোপা হাতছাড়া হওয়া এবং মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কার ইয়ামালের কাছে হারানোর কারণে রাতটি এমবাপের জন্য খুব একটা সুখকর ছিল না।

সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় আরও ছিলেন মায়োর্কার ভেদাত মুরিচি, ভিয়ারিয়ালের নিকোলাস পেপে এবং রিয়াল বেতিসের পাবলো ফোরনালস। তবে ভোটাভুটিতে ইয়ামাল ছিলেন স্পষ্ট ফেভারিট।

গত এপ্রিলের শেষে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর ইয়ামাল নিজেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তিনি হয়তো ২০২৬ বিশ্বকাপ মিস করতে পারেন।

তবে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে তার প্রতি আস্থা রেখে বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা দিয়েছেন। কোচ জানিয়েছেন, আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন এই তরুণ তারকা।

শুধু সেরা খেলোয়াড় নয়, অন্যান্য বিভাগেও আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। দলকে প্রথম মৌসুমেই লা লিগা শিরোপা এনে দেওয়ায় ‘কোচ অব দ্য সিজন’ পুরস্কার জিতেছেন জার্মান কোচ হান্সি ফ্লিক। তার কৌশলী নেতৃত্বে বার্সেলোনা আবারও স্প্যানিশ ফুটবলের শীর্ষে ফিরে এসেছে।

রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য স্বস্তির খবর এনে দিয়েছেন তুরস্কের তরুণ মিডফিল্ডার আরদা গুলার।

এলচের বিপক্ষে মাঝমাঠ থেকে করা তার অসাধারণ দূরপাল্লার শটটি লা লিগা ২০২৫-২৬ মৌসুমের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। গুলারের এই গোল সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এবং শেষ পর্যন্ত সেটিই মৌসুমসেরা গোলের স্বীকৃতি পেয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X