মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলছেন না নেইমার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলছেন না নেইমার

বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। নতুন করে চোটে আক্রান্ত হয়েছেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার। ফলে শনিবার মিসরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে তাকে মাঠে দেখা যাবে না।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, কাফ মাসলের (পায়ের পেশি) সমস্যার কারণে নেইমার দলের সঙ্গে ক্লিভল্যান্ড সফরে যাচ্ছেন না। তিনি বর্তমানে নিউ জার্সির ট্রেনিং ক্যাম্পেই থেকে চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাবেন।

৩৪ বছর বয়সী নেইমার পুরো মৌসুমজুড়েই ইনজুরির সঙ্গে লড়াই করে আসছেন। বারবার চোটে পড়ার পরও কোচ কার্লো আনসেলোত্তি তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করায় আগে থেকেই আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছিল।

বিশ্বকাপ শুরুর আগে মিসরের বিপক্ষে এই ম্যাচটি ব্রাজিলের শেষ প্রস্তুতি ছিল। তাই দলের সবচেয়ে অভিজ্ঞ তারকার অনুপস্থিতি সেলেসাও শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি করেছে।

আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে হাইতি ও স্কটল্যান্ড।

নেইমারের চোট কতটা গুরুতর এবং তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। ফলে তার ফিটনেস নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

X