মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপে ব্রাজিলের জয়ের ভবিষ্যদ্বাণী জানালো হাঙর রিতিনিয়া!

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১২:২০ পিএম
বিশ্বকাপে ব্রাজিলের জয়ের ভবিষ্যদ্বাণী জানালো হাঙর রিতিনিয়া!

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক অদ্ভুত কিন্তু আকর্ষণীয় ঘটনা—ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের একটি হাঙর ‘রিতিনিয়া’র ভবিষ্যদ্বাণী।

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে সেলেসাওদের সম্ভাব্য জয়ের ইঙ্গিত দিয়েছে এই হাঙর।

বুধবার (৩ জুন) রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে এক বিশেষ আয়োজনের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার সম্ভাব্য ফলাফল অনুমান করা হয়।

এ সময় হাঙর ‘রিতিনিয়া’র সামনে দুই দলের প্রতীক রাখা হয়। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর হাঙরটি ব্রাজিলের প্রতীকের দিকে সাড়া দেয়, যা আয়োজকদের মতে সেলেসাওদের জয়ের ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী আফ্রিকান দল মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। ফুটবল বিশ্লেষকদের মতে, এটি গ্রুপ পর্বের অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে।

মরক্কো সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রমাণ করেছে, তাই এই ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে।

ফুটবল ম্যাচের ফলাফল ভবিষ্যদ্বাণীতে প্রাণীদের ব্যবহার নতুন কিছু নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একাধিক ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে আলোচনায় আসে।

সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার রিও অ্যাকুয়ারিয়ামে হাঙর ‘রিতিনিয়া’কে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে এই বিশেষ পূর্বাভাস।

তবে ‘রিতিনিয়া’র এই ভবিষ্যদ্বাণী বাস্তবে কতটা সত্যি প্রমাণিত হবে, তা জানতে অপেক্ষা করতে হবে মাঠের খেলা শেষ হওয়া পর্যন্ত। ফুটবলপ্রেমীদের চোখ এখন তাই ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের দিকেই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X