মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ফিফা বিশ্বকাপে নির্দিষ্ট জার্সি পরার অনুমতি নেই

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১১:৫৫ এএম
ফিফা বিশ্বকাপে নির্দিষ্ট জার্সি পরার অনুমতি নেই

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র এক সপ্তাহের মতো সময় বাকি। বিশ্বের ৪৮টি অংশগ্রহণকারী দেশ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে গ্রুপপর্বের প্রতিটি ম্যাচে কোন দল কোন জার্সি পরে মাঠে নামবে। তবে ফিফার অনুমোদন না পাওয়ায় অন্তত ১৮টি দেশ তাদের নির্দিষ্ট কিছু জার্সি গ্রুপপর্বে ব্যবহার করতে পারবে না।

বিশ্বকাপ উপলক্ষে ৪৮টি দল মোট ১০৮টি আউটফিল্ড জার্সি (গোলরক্ষকের কিট বাদে) উন্মোচন করেছে। এর মধ্যে মাত্র ৮৭টি জার্সি মাঠে ব্যবহারের সুযোগ পাবে।

প্রতিটি দল সাধারণত দুটি প্রধান জার্সি প্রস্তুত করে থাকে—‘হোম’ ও ‘অ্যাওয়ে’ কিট। এছাড়া ১২টি দেশ তৃতীয় কিটও তৈরি করেছে, যা বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের জন্য রাখা হয়েছে।

আগামী ১১ জুন শুরু হওয়া বিশ্বকাপের গ্রুপপর্বে মোট ৭২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এসব ম্যাচে কোন দল কোন জার্সি পরবে, তা আগেই নির্ধারণ করে দিয়েছে ফিফা।

তবে গ্রুপপর্বে অনুমতি না পাওয়া কিছু জার্সি পরবর্তী নকআউট পর্বে দেখা যেতে পারে। সেজন্য দলগুলোকে প্রথমে গ্রুপপর্ব উতরে যেতে হবে। অনুমোদন না পাওয়া জার্সিগুলোর বেশিরভাগই অ্যাওয়ে বা তৃতীয় কিট।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ঘানা ও উজবেকিস্তান গ্রুপপর্বের কোনো ম্যাচেই তাদের হোম জার্সি পরার সুযোগ পাচ্ছে না।

গ্রুপপর্বের তিন ম্যাচের কোনোটিতেই নিজেদের অ্যাওয়ে জার্সি পরার অনুমতি পায়নি পর্তুগাল, সেনেগাল, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কুরাসাও, ডিআর কঙ্গো, ইরান, আইভরি কোস্ট, জাপান ও দক্ষিণ আফ্রিকা। আর সেসব ম্যাচে তৃতীয় জার্সি পরার অনুমতি চেয়েও ব্যর্থ হয়েছে ইকুয়েডর, হাইতি, ইরাক ও জর্ডান।

আবার কয়েকটি দেশ (কানাডা, মেক্সিকো, পানামা ও কেপ ভার্দে) তাদের তিনটি ভিন্ন জার্সিই গ্রুপপর্বের তিন ম্যাচে পরতে পারবে। ইংল্যান্ড ও স্কটল্যান্ড তাদের দুটি জার্সিই পরবে গ্রুপপর্বে, স্কটিশদের গোলরক্ষক তিন ম্যাচে পরতে পারবে তিনটি ভিন্ন জার্সি। ‘সি’ গ্রুপে তারা লড়বে হাইতি, মরক্কো ও ব্রাজিলের বিপক্ষে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X