সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাঠের বাইরে নেইমার, বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০১:০০ পিএম
মাঠের বাইরে নেইমার, বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা ব্রাজিলের

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার আবারও ইনজুরিতে পড়েছেন। মেডিকেল পরীক্ষায় তার পায়ের কাফ মাসলে (পেশি) গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। ফলে অন্তত দুই থেকে তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

বৃহস্পতিবার (২৮ মে) ব্রাজিল জাতীয় ফুটবল দল জানায়, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের পায়ের পেশিতে গুরুতর চোট পাওয়া গেছে। দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার নিশ্চিত করেন, সম্পূর্ণ সুস্থ হতে নেইমারের আরও কয়েক সপ্তাহ সময় লাগবে।

তিনি বলেন, এমআরআই স্ক্যানে স্পষ্ট হয়েছে যে এটি সাধারণ ফোলা নয়, বরং পেশিতে মাঝারি মাত্রার (গ্রেড-টু) ইনজুরি।

এই ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচগুলোতে নেইমারের অংশগ্রহণ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এছাড়া আগামী রোববার পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তার মাঠে নামার সম্ভাবনা প্রায় নেই বলেই ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি নেইমার। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে পড়ে দীর্ঘ সময় তিনি পুনর্বাসনে ছিলেন। এবার আবারও নতুন ইনজুরি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে অনিশ্চয়তা বাড়িয়ে দিল।

সর্বশেষ ১৭ মে ব্রাজিলের ঘরোয়া লিগ সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। ওই ম্যাচে করিতিবার বিপক্ষে হারের পরই তার পায়ের সমস্যা দেখা দেয়।

পরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর বিস্তারিত মেডিকেল পরীক্ষা করা হয়। আপাতত তাকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে রাখা হয়েছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, অতিরিক্ত পরীক্ষার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে—নেইমার কি দল থেকে বাদ পড়বেন নাকি পুনরুদ্ধারের সুযোগ পাবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X