সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কলকাতায় মেসির সোনালি ভাস্কর্য সরানোর নির্দেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৬:২৫ পিএম
কলকাতায় মেসির ভাস্কর্য সরিয়ে ফেলার নির্দেশ। ছবি: ইন্টারনেট

ভারতে ফুটবল জাদুকর লিওনেল মেসিকে ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতায় তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। গত বছর “গোট ট্যুর অব ইন্ডিয়া” উপলক্ষে কলকাতার লেকটাউন এলাকায় স্থাপন করা হয়েছিল ৭০ ফুট উঁচু এক বিশাল সোনালি রঙের ভাস্কর্য, যেখানে মেসিকে বিশ্বকাপ ট্রফি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে কয়েক মাস না যেতেই এই ভাস্কর্যকে ঘিরে তৈরি হয়েছে গুরুতর নিরাপত্তা উদ্বেগ।

কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ (কেএমডিএ) এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রকৌশলীরা ভাস্কর্যটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। তাদের মতে, শক্তিশালী বাতাসে ভাস্কর্যটি দুলে ওঠায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এই কারণে নিরাপত্তা নিশ্চিত করতে ভাস্কর্যটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভাস্কর্যটি সরানোর পরিকল্পনা থাকলেও কাজটি সহজ নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় প্রকৌশলী শরদ্বত মুখার্জি বলেন, ভাস্কর্যটি সরানো যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে ততটা নয়। যত দ্রুত সম্ভব এটি সরিয়ে ফেলার পরিকল্পনা করছি।

ভাস্কর্যটি নিরাপদে নামাতে প্রয়োজন হবে অত্যন্ত বড় আকারের ক্রেন। কিন্তু লেকটাউনের ব্যস্ত সড়কে ক্রেন বসানো মানে দীর্ঘ সময়ের যানজট ও যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।

ভাস্কর্যের আশপাশে সাবওয়ে অবস্থিত থাকায় ভারী ক্রেন বসানো আরও জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে কাজ চলাকালীন এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সব কারণে পুরো অপসারণ প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে।

এখন পর্যন্ত ভাস্কর্যটি অন্য কোথাও পুনঃস্থাপন করা হবে কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে দ্রুত নিরাপত্তার স্বার্থে এটি সরানোর প্রস্তুতি চলছে।

বর্তমানে কর্মীরা ভাস্কর্যের চারপাশে দড়ি বেঁধে সেটিকে স্থিতিশীল রাখার চেষ্টা করছেন, যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X