সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বৈভব সূর্যবংশীর ঝড়ো ইনিংসে ভাঙল গেইলের রেকর্ড

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৬, ১২:৪০ পিএম
বৈভব সূর্যবংশীর ঝড়ো ইনিংসে ভাঙল গেইলের রেকর্ড

অবশেষে নিজের কথার প্রমাণ দিলেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটার কয়েকদিন আগেই জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছেন তিনি। যদিও গেইলের ২০০ রানের বিশ্বরেকর্ড এখনও অক্ষত রয়েছে, তবে আইপিএল এলিমিনেটরে তিনি ভেঙে ফেলেছেন কিংবদন্তি এই ক্যারিবিয়ান ব্যাটারের আরেকটি গুরুত্বপূর্ণ রেকর্ড।

বুধবার (২৭ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএল এলিমিনেটরে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন সূর্যবংশী। প্রথম দুই ওভারের শেষ বলে ছক্কা হাঁকানোর পর তৃতীয় ওভারে প্যাট কামিন্সকে টানা তিনটি ছক্কা মেরে ২৫ রান তুলে নেন তিনি।

এরপর সাকিবের ওভারে ছক্কা মেরে স্পর্শ করেন ক্রিস গেইলের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। মাত্র তিন বল পর নিজের ৬০তম ছক্কা হাঁকিয়ে গেইলের ৫৯ ছক্কার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন সূর্যবংশী। একই ওভারে আরও একটি ছয় মারেন তিনি।

মাত্র ১৬ বলে ফিফটি পূর্ণ করে আইপিএলের নকআউট বা প্লে-অফ ইতিহাসে যৌথভাবে দ্রুততম অর্ধশতকের রেকর্ডে নাম লেখান ১৫ বছর বয়সী এই ব্যাটার। এই কীর্তিতে তিনি ছুঁয়ে ফেলেছেন ভারতের সাবেক তারকা সুরেশ রায়নাকে।

পাওয়ার প্লের ছয় ওভারে রাজস্থান রয়্যালস তোলে ৮০ রান। তখন সূর্যবংশীর সংগ্রহ ছিল ২০ বলে অপরাজিত ৬০ রান, যেখানে ছিল ২টি চার ও ৮টি বিশাল ছক্কা।

পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৮ ছক্কার নতুন রেকর্ডও গড়েছেন তিনি। একই সঙ্গে প্রথম ছয় ওভারে এক মৌসুমে সর্বোচ্চ ৪৯০ রান করে ভেঙেছেন ডেভিড ওয়ার্নারের ২০১৬ সালের ৪৬৭ রানের রেকর্ড।

ইনিংসের অষ্টম ওভারে টানা দুই চার ও দুটি ছক্কা হাঁকিয়ে আইপিএলের দ্রুততম সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন সূর্যবংশী। তবে নিজের ২৯তম বলে প্রফুল হিংয়ের শিকার হয়ে স্মারান রবিচন্দ্রনের হাতে ক্যাচ দেন তিনি। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও ২৯ বলে ৫ চার ও ১২ ছক্কায় খেলা তার ৯৭ রানের ইনিংস ইতোমধ্যেই আইপিএল ইতিহাসের অন্যতম সেরা বিস্ফোরক ইনিংস হিসেবে জায়গা করে নিয়েছে।

সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২৪৩ রান তোলে রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাটিং পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ।

ইশান কিষাণ ১১ বলে ৩৩, নিতিশ রেড্ডি ২০ বলে ৩৮, সলিল অরোরা ২১ বলে ৩৫ এবং শিভাং কুমারের ২৭ রান ছাড়া বড় কোনো প্রতিরোধ গড়তে পারেনি হায়দরাবাদের ব্যাটাররা। ফলে এলিমিনেটরে রাজস্থানের আধিপত্যই ছিল চোখে পড়ার মতো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X