সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ: ব্রাজিলের গ্রুপে মরক্কোর শক্তিশালী স্কোয়াড ঘোষণা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১১:৩০ এএম
ব্রাজিলের গ্রুপে মরক্কোর শক্তিশালী স্কোয়াড ঘোষণা

কাতার বিশ্বকাপে ঐতিহাসিক সেমিফাইনাল খেলে বিশ্ব ফুটবলে আলোড়ন তোলা মরক্কো এবার আরও বড় স্বপ্ন নিয়ে নামছে ২০২৬ ফিফা বিশ্বকাপে। নিজেদের বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার (২৬ মে) রাতে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন মরক্কো কোচ মোহাম্মদ ওহবি।

বিশ্লেষকদের মতে, আসন্ন বিশ্বকাপে অন্যতম ‘ডার্কহর্স’ হতে পারে মরক্কো। শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল নিয়ে গ্রুপ ‘সি’-তে তারা মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, ইউরোপের দল স্কটল্যান্ড এবং ক্যারিবিয়ান প্রতিনিধি হাইতির।

ঘোষিত স্কোয়াডে গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন ইয়াসিন বুনু (আল হিলাল), মুনির এল কাজুই (আরএস বারকান) ও আহমেদ রেদা তাগনাউতি (এএস ফার)। রক্ষণভাগে আছেন নুসায়ের মাজরাউই (ম্যানচেস্টার ইউনাইটেড), আনাস সালাহ-এদ্দিন (পিএসভি), ইউসেফ বেলাম্মারি (আল আহলি), নায়েফ আগুয়ের্দ (মার্শেই), শাদি রিয়াদ (ক্রিস্টাল প্যালেস), ঈসা দিওপ (ফুলহ্যাম), রেদুয়ান হালহাল (মেচালেন), আশরাফ হাকিমি (পিএসজি) এবং জাকারিয়া এল ওয়াহদি (গেঙ্ক)।

মাঝমাঠের দায়িত্ব সামলাবেন সামির এল মৌরাবেত (স্ট্রাসবুর্গ), আইয়ুব বুয়াদি (লিল), নিল এল আয়নাউই (এএস রোমা), সোফিয়ান আমরাবাত (রিয়াল বেতিস), আজুদ্দিন উনাহি (জিরোনা), বিলাল এল খানুস (স্টুটগার্ট) ও ইসমাইল সাইবারি (পিএসভি)।

আক্রমণভাগে মরক্কোর ভরসা আব্দে ইজ্জালজুলি (রিয়াল বেতিস), শামসউদ্দিন তালবি (সান্ডারল্যান্ড), সৌফিয়ানে রাহিমি (আল আইন), আইয়ুব এল কাবি (অলিম্পিয়াকোস), ব্রাহিম দিয়াজ (রিয়াল মাদ্রিদ), ইয়াসিন গেসিম (স্ট্রাসবুর্গ) এবং আইয়ুব আমাইমুনি (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)। এছাড়া রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে এল মেহদি আল হারার (রাজা কাসাব্লাঙ্কা), আমিনে সাবি (অঁজের) ও মারওয়ান সাদানে (আল ফাতেহ)-কে।

আগামী ১৪ জুন শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কো। এরপর ২০ জুন স্কটল্যান্ড এবং ২৫ জুন হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে অ্যাটলাস সিংহরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X