সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, অধিনায়ক জেমস রদ্রিগেজ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৪:২০ পিএম
কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, অধিনায়ক জেমস রদ্রিগেজ

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া। দলের নেতৃত্বে আছেন অভিজ্ঞ মিডফিল্ডার জেমস রদ্রিগেজ, যিনি আবারও জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

৩৪ বছর বয়সী এই তারকা নিয়ে সাম্প্রতিক সময়ে পেশী ক্ষয়জনিত সমস্যার গুজব উঠলেও তা উড়িয়ে দিয়ে তাকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে, যা দলটির জন্য বড় স্বস্তির খবর।

কলম্বিয়া দলে আক্রমণভাগের অন্যতম বড় ভরসা হিসেবে আছেন লুইস দিয়াজ, যিনি বর্তমানে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মে আছেন।

ল্যাটিন আমেরিকার এই দলটিতে রদ্রিগেজের সঙ্গে আরও আছেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার লুইস দিয়াজ। গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন কামিলো ভার্গাস, আলভারো মনতেরো ও ডেভিড ওসপিনা।

প্রতিরক্ষা বিভাগে আছেন দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার দিত্তা, ড্যানিয়েল মুনিওজ, সান্তিয়াগো আরিয়াস, জোহান মোহিকা ও ডেইভার মাচাদো।

মাঝমাঠে অধিনায়ক রদ্রিগেজের সঙ্গে খেলবেন রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো ও জামিন্তন কাম্পাস।

আক্রমণভাগে লুইস দিয়াজের সঙ্গী হিসেবে সুযোগ পেয়েছেন হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ ও জন কর্দোবা।

গত ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা কলম্বিয়া এবার আবারও বিশ্বমঞ্চে ফিরেছে। আগামী ১৭ জুন গ্রুপ ‘কে’-এর উদ্বোধনী ম্যাচে তারা প্রথমবারের মতো খেলতে আসা উজবেকিস্তানের মুখোমুখি হবে। এই গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ কঙ্গো ও পর্তুগাল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X