সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লিওনেল মেসি আর্জেন্টিনা দলে যোগ দিচ্ছেন ১ জুন

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০২:৪৫ পিএম
লিওনেল মেসি

লিওনেল মেসিকে ঘিরে মেজর লিগ সকারে মেজর লীগ সকার ম্যাচে ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া ইউনিয়নের ৬-৪ গোলের উত্তেজনাপূর্ণ ম্যাচের পর যে ইনজুরি শঙ্কা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত স্বস্তির খবরেই পরিণত হয়েছে।

আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস নিশ্চিত করেছে, মেসির মেডিকেল রিপোর্টে কোনো গুরুতর ইনজুরির প্রমাণ পাওয়া যায়নি। তার শারীরিক সমস্যাটি মূলত হালকা মাত্রার পেশির ক্লান্তি বা ওভারলোড জনিত টান।

ইন্টার মায়ামি ক্লাব এক বিবৃতিতে জানায়, মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কোনো ধরনের মাংসপেশি ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেনি। বরং অতিরিক্ত চাপের কারণে সামান্য টান অনুভূত হয়েছে মাত্র।

ক্লাবটির কোচ অ্যানহেল গুইলার্মো হোয়োস বলেন, ভারী মাঠ ও বৃষ্টির কারণে মেসি কিছুটা ক্লান্ত ছিলেন। বড় কোনো ঝুঁকি এড়াতে সতর্কতার অংশ হিসেবেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, জাতীয় দলের কিছু সদস্য ইতিমধ্যে এজেজা ট্রেইনিং কমপ্লেক্সে অনুশীলন শুরু করেছেন। আগামী ৩১ মে পুরো দল যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে।

চিকিৎসকদের সবুজ সংকেত পাওয়ার পর আগামী ১ জুন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ক্যাম্পে যোগ দেবেন মেসি।

এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের একটি ঐতিহাসিক অধ্যায়, কারণ এবারের আসরেই তিনি রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে পারেন।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে: ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের সংগে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচগুলোতে মেসিকে খেলানো হবে কি না, তা নির্ভর করছে কোচ লিওনেল স্কালোনির সিদ্ধান্তের ওপর।

আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ সূচি: ১৬ জুন: বনাম আলজেরিয়া (অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি) ২২ জুন: বনাম অস্ট্রিয়া (ডালাস) ২৭ জুন: বনাম জর্ডান (ডালাস)

মেসির ইনজুরি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই কেটে গেছে। ফলে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে আবারও স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X