সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
গোয়ায় নারী সাফ শুরু

বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা লক্ষ্য

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ১২:৪৯ পিএম
গোয়ায় শুরু নারী সাফ চ্যাম্পিয়নশিপ

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ নারী চ্যাম্পিয়নশিপ আবারও শুরু হয়েছে ভারতের গোয়ায়। অষ্টম আসর ঘিরে উত্তেজনা তুঙ্গে, যেখানে অংশ নিচ্ছে ছয়টি দেশ।

২০১০ সালে বাংলাদেশের কক্সবাজারে প্রথম নারী সাফ অনুষ্ঠিত হওয়ার পর এবার টুর্নামেন্টটি আবার ফিরেছে ভারতে। এর আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালেও এই আসর আয়োজিত হয়েছে।

আটটি আসরের মধ্যে ভারত চ্যাম্পিয়ন হয়েছে পাঁচ বার, বাংলাদেশ তিন বার ফাইনাল খেলেছে। গত দুই বার চ্যাম্পিয়ন হয়েছে। সবচেয়ে দুর্ভাগা হচ্ছে নেপাল। আট আসরের মধ্যে নেপাল ছয় বার ফাইনাল খেলে এক বারও ট্রফি জিততে পারেনি।

এবার কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। হ্যাটটিক শিরোপার মিশন। ভারতও কঠিন অবস্থান নিয়েছে। তারাও ছাড়বে না। হারানো গৌরব ফিরে পেতে মরিয়া। পাকিস্তান নেই। বাকি ছয় দেশ খেলছে নারী সাফ। আজ উদ্বোধনী খেলা হলেও বাংলাদেশ নামবে আগামীকাল। প্রচণ্ড গরম। শরীরে ফুটছে। কলকাতায়ও খুব গরম, কলকাতা থেকে আনন্দবাজার পত্রিকার সাবেক ক্রীড়া সম্পাদক রূ পক সাহা কলকাতা থেকে গতকাল সকালে ফোনে জানিয়েছেন, 'গরমে চলাফেরা করাই কঠিন হয়ে গেছে।' ভারত ও বাংলাদেশের তাপমাত্রা প্রায় একই। বিকালে ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হলেও কলকাতায় যাওয়া বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা জানালেন, কলকাতায় বৃষ্টি হয়নি। সন্ধ্যার পর খোঁজ নিয়ে জানা যায়, গোয়ায় প্রচণ্ড গরম। বৃষ্টির খবর নেই।

বাংলাদেশ নারী ফুটবল দল অবস্থান করছে গোয়ার শহর থেকে দূরে। প্রায় ১৫ কিলোমিটার। একটি রিসোর্টে রয়েছে বাংলাদেশ, নেপাল ও ভারত। জানা গেছে একেবারে জঙ্গলের মধ্যে রয়েছে। পরিবেশ অনেকটাই জঙ্গলের মতো। গাছগাছালিতে ভরা। গাজীপুরে বনের ভেতরে যেভাবে রিসোর্ট গড়ে তোলা হয়েছে, ভারতের গোয়ায় বাংলাদেশ নারী দলের রিসোর্টও অনেকটাই সেরকম পরিবেশে বলে দলীয় সূত্রে জানা গেছে। একটা কিছু কিনতে হলে ২ হাজার রুপি ট্যাকসি ভাড়া দিয়ে যেতে হয়। উবার নেই। অন্যান্য ট্যাকসি আছে। ভাড়া বেশি।

নারী ফুটবল দল গতকাল সি বিচে অনুশীলন করেছে। ছয় জন করে ফুটবলার ভাগ হয়ে খেলেছেন। বালুর ওপর অনুশীলন করলে খেলোয়াড়দের স্ট্যামিনা বৃদ্ধি পায়; ক্ষীপ্রতা বাড়ে।

সাফের নতুন অধিনায়ক মারিয়া বলেন, 'আসলে বিগত দিনগুলোতে আমরা খেলে আসছি, আমরা জানি সব টিমই অনেক ভালো। তাই চাপ তো থাকবেই। কারণ এখন নতুন করে আবার সাফ শুরু হচ্ছে। তবে আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার।'

অন্য এক প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, 'ফুটবলে ম্যাচ বাই ম্যাচ বা ধাপে ধাপে এগোনোর কৌশলটি বেশ পুরোনো এবং কার্যকর। অতিরিক্ত প্রত্যাশার চাপ যেন হিতে বিপরীত না হয়। টানা তিন বার শিরোপার লড়াইয়ে আসাটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। তবে আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করব এবং ম্যাচ বাই ম্যাচ ভালো করার চেষ্টা করব।'

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X