সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইরানের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প সরল যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোর টিজুয়ানায়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০২:৪০ পিএম
ইরানের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প সরল যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোর টিজুয়ানায়

আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ক্যাম্পের বড় পরিবর্তন এনেছে ইরান জাতীয় ফুটবল দল। আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সেটি পরিবর্তন করে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানাতে ক্যাম্প স্থির করা হয়েছে।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এক ভিডিও বার্তায় জানান, টিজুয়ানায় ক্যাম্প করলে ভিসা সংক্রান্ত জটিলতা অনেকটাই কমে যাবে। পাশাপাশি দল সরাসরি ইরান এয়ারের ফ্লাইটে সহজে মেক্সিকোতে পৌঁছাতে পারবে।

তিনি বলেন, আমাদের ক্যাম্প হবে প্রশান্ত মহাসাগরের কাছাকাছি টিজুয়ানায়, যা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের একদম কাছে। এখান থেকে লস অ্যাঞ্জেলেসে যেতে মাত্র ৫৫ মিনিটের ফ্লাইট সময় লাগে।

বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে থাকা ইরান প্রথম দুই ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউজিল্যান্ড এবং ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এরপর ২৬ জুন সিয়াটলে খেলবে মিশরের বিপক্ষে।

তবে বিশ্বকাপের আগে এখনো ভিসা ও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর এক মাস আগেও খেলোয়াড় ও স্টাফদের অনেকের যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

এ কারণে ফিফার কাছে ভিসা, নিরাপত্তা এবং ইরানি প্রতিনিধিদলের সঙ্গে আচরণ নিয়ে বিশেষ নিশ্চয়তা চেয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

সব মিলিয়ে বিশ্বকাপের আগে ইরানের প্রস্তুতি ক্যাম্প স্থান পরিবর্তন শুধু কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং ভিসা ও লজিস্টিক সমস্যার সমাধান হিসেবেও দেখা হচ্ছে। এখন নজর থাকবে, মাঠের প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক জটিলতা কতটা সফলভাবে সামলাতে পারে দলটি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X