মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নয়্যারের প্রত্যাবর্তনে জার্মানির ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০১:০০ পিএম
নয়্যারের প্রত্যাবর্তনে জার্মানির ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জার্মানি জাতীয় ফুটবল দল। তবে দল ঘোষণার সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়ার প্রত্যাবর্তনকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর আবারও জাতীয় দলে ফিরলেন এই কিংবদন্তি গোলকিপার।

জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান বিশ্বকাপের আগে অভিজ্ঞতা ও নেতৃত্বের কথা বিবেচনা করেই নয়্যারকে স্কোয়াডে ফিরিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক গত মাসেও জানিয়েছিলেন, জাতীয় দলে ফেরার কোনো পরিকল্পনা তার নেই। কিন্তু বিশ্বকাপের আগে পরিস্থিতি বদলে যায় এবং শেষ পর্যন্ত তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়।

দলে জায়গা পেয়েছেন লেরয় সানে, যদিও সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে তাকে ঘিরে সমালোচনা ছিল। এছাড়া মিডফিল্ড ও আক্রমণভাগে আছেন ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও প্যাসকেল গ্রোস।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি সবশেষ শিরোপা জিতেছিল ২০১৪ সালে। তবে এরপর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। তাই এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই বিশ্বকাপ মিশনে নামছে ইউরোপের অন্যতম সফল দলটি।

দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নয়্যারের প্রত্যাবর্তন নিয়ে। অনেক ফুটবল বিশ্লেষক মনে করছেন, তার অভিজ্ঞতা তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে। একই সঙ্গে তরুণ প্রতিভা লেনার্ট কার্ল-এর অন্তর্ভুক্তিও নজর কেড়েছে সমর্থকদের।

অন্যদিকে চোটের কারণে জায়গা হয়নি সার্জ নাব্রির। বাদ পড়েছেন করিম আদেয়েমি, ক্রিস ফুহরিচ ও রবার্ট অ্যান্ডরিচ।

বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ১৪ জুন, হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপ ‘ই’-তে তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট ও ইকুয়েডর। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি। ৩১ মে ফিনল্যান্ড ও ৬ জুন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা।

জার্মানির বিশ্বকাপ দল

গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেক্সান্ডার ন্যুবেল

ডিফেন্ডার: জশুয়া কিমিখ, নিকো শ্লটারবেক, ডেভিড রাউম, জনাথন তাহ, ভালডেমার আন্তন, আন্তোনিও রুডিগার, নাথানিয়েল ব্রাউন, মালিক থিয়াও

মিডফিল্ডার: জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভার্টজ, লেনার্ট কার্ল, অ্যাঞ্জেলো স্টিলার, আলেকসান্দার পাভলোভিচ, লিওন গোরেৎজকা, লেরয় সানে, ফেলিক্স এনমেচা, নাদিয়েম আমিরি, পাসকাল গ্রস

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, জেমি লেভেলিং, নিক ভোল্টেমাডে, ম্যাক্সিমিলিয়ান বেয়ার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X