সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বার্সেলোনা অধ্যায় শেষ : ক্লাব ছাড়ছেন রবার্ট লেভানডোভস্কি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৪:৫৫ পিএম
রবার্ট লেভানডোভস্কি

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে চারটি মৌসুম কাটানোর পর অবশেষে বিদায়ের ঘোষণা দিলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। চলতি গ্রীষ্মেই তিনি ক্লাব ছাড়বেন বলে নিশ্চিত করেছেন এই ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

গতকাল ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে লেভানডোভস্কি লেখেন, “চ্যালেঞ্জ আর কঠোর পরিশ্রমে ভরা চার বছর শেষে এখন সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।”

২০২২ সালে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেন লেভানডোভস্কি। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৯১ ম্যাচে ১১৯ গোল করেন।

এই সময়ের মধ্যে তিনি ক্লাবকে তিনটি লা লিগা শিরোপা এবং ২০২৫ সালে একটি কোপা দেল রে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নিজের অভিষেক মৌসুমেই কোচ জাভি হার্নান্দেজের অধীনে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন তিনি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪৪ ম্যাচে ১৮টি গোল করেছেন এই পোলিশ স্ট্রাইকার। যদিও আগের মৌসুমগুলোর মতো উজ্জ্বল না হলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের জন্য গোল এনে দিয়েছেন তিনি।

নিজের বিদায়ী বার্তায় লেভানডোভস্কি বলেন, চার মৌসুমে তিনটি শিরোপা—আমার মিশন সম্পূর্ণ হয়েছে।

তিনি আরও জানান, কাতালোনিয়া তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা এবং সমর্থকদের ভালোবাসা তিনি কখনো ভুলবেন না। কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন, রোববার ক্যাম্প ন্যুতে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটিই হবে বার্সেলোনার হয়ে লেভানডোভস্কির শেষ খেলা এবং তিনি শুরুর একাদশেই থাকবেন। ফ্লিক তাকে 'অসাধারণ মানুষ এবং বিশ্বমানের ফুটবলার' বলে আখ্যা দিয়েছেন। বার্সেলোনা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, 'তিনি তারকা হয়ে এসেছিলেন, কিংবদন্তি হয়ে বিদায় নিচ্ছেন।'

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X