সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতল ম্যানচেস্টার সিটি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০১:১৫ পিএম
চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতল ম্যানচেস্টার সিটি

চেলসির কঠিন প্রতিরোধ ভেঙে এফএ কাপের শিরোপা নিজেদের করে নিল ম্যানচেস্টার সিটি। শনিবার (১৭ মে) ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতল পেপ গার্দিওলার দল।

এই জয়ের মাধ্যমে ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের স্বপ্নও বাঁচিয়ে রাখল সিটিজেনরা। এর আগে মার্চে আর্সেনালকে হারিয়ে লিগ কাপ জিতেছিল ম্যানসিটি। এখন তাদের লক্ষ্য প্রিমিয়ার লিগের শিরোপা। দুই ম্যাচ হাতে রেখে আর্সেনালের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। ফলে শেষ পর্যন্ত শিরোপা জিততে হলে নিজেদের ম্যাচ জয়ের পাশাপাশি প্রতিপক্ষের হোঁচটের অপেক্ষাও করতে হবে গার্দিওলার শিষ্যদের।

হাইভোল্টেজ এই ফাইনালে শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমে ওঠে। রক্ষণভাগ জমাট রেখে ম্যানসিটিকে দীর্ঘক্ষণ আটকে রাখতে সক্ষম হয় চেলসি। ম্যাচের ২৭ মিনিটে আর্লিং হালান্ড চেলসির জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের আরেকটি নিশ্চিত গোল দারুণ দক্ষতায় রুখে দেন চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ।

বিরতি থেকে ফিরে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে কেউই জালের দেখা পাচ্ছিল না। অবশেষে ৭২ মিনিটে ম্যানসিটি গোলের দেখা পায়। বার্নার্ডো সিলভা বল বাড়ান হালান্ডের কাছে। ডানদিক থেকে নরওয়েজিয়ান তারকা খুঁজে পান আন্তোয়ান সেমেনিওকে। তার গায়ের সঙ্গে লেগে ছিলেন চেলসি ডিফেন্ডার লেভি কলউইল। দারুণ পায়ের কাজ দেখিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে সানচেজকে পরাস্ত করেন ঘানাইয়ান ফরোয়ার্ড। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে চেলসি। পাঁচ মিনিট পর ম্যানসিটির বক্সের ভেতর থেকে এনজো ফার্নান্দেজের একটি শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে সমতায় ফেরা হয়নি ব্লুজদের। শেষ পর্যন্ত সিলভার ওই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ট্রেবল জয়ে সিটির মনোযোগ এবার ফেরাতে হচ্ছে প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে। মঙ্গলবার তারা বোর্নমাউথের মাঠে নামবে। লিগ শিরোপার কঠিন লড়াই কোথায় গিয়ে থামবে, তা অজানা। তবে সেই সাফল্য না পেলেও গার্দিওলা তার সম্ভাব্য বিদায়ী মৌসুম শেষ করবেন অন্তত দুটি শিরোপা জিতে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X