সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফ্রান্স বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১১:৪০ এএম
ফ্রান্স বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে নাটকীয় টাইব্রেকার হারের স্মৃতি এখনো ভুলতে পারেনি ফ্রান্স। চার বছর পর আবার বিশ্বমঞ্চে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে দিদিয়ের দেশমের দল। সেই লক্ষ্য সামনে রেখে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ফরাসি ফুটবল ফেডারেশন।

বৃহস্পতিবার ঘোষিত দলে আছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে আক্রমণে জায়গা পেয়েছেন উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, ডিজায়ার দুয়ে, মাগনেস আকলিওশ, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, জঁ-ফিলিপ মাতেতা ও মার্কুস থুরাম। এই আক্রমণভাগ নিয়েই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিশ্বকাপে নামবে ফ্রান্স।

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এ ফ্রান্সের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সেনেগাল, ইরাক ও নরওয়ে। ১৬ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

স্কোয়াড ঘোষণার সবচেয়ে বড় আলোচনার বিষয় এদুয়ার্দো কামাভিঙ্গার বাদ পড়া। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার মার্চের প্রীতি ম্যাচের দলে থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি।

ক্লাব ফুটবলে ধারাবাহিক ফর্মহীনতা, একাদশে অনিয়মিত হওয়া এবং গুরুত্বপূর্ণ ম্যাচে ভুলের কারণে দেশম তাকে বাদ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছিল।

২০২২ বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে যার শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে বাঁচিয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ, সেই রঁদাল কোলো মুয়ানিও এবার দলে জায়গা পাননি।

বর্তমানে টটেনহামে ধারে খেললেও আক্রমণভাগের তীব্র প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন এই ফরোয়ার্ড। একই কারণে বাদ পড়েছেন লিগ ওয়ানে ১৯ গোল করা রেনের স্ট্রাইকার এস্তেবান লেপলও।

চমক হিসেবে জায়গা পেয়েছেন ক্রিস্টাল প্যালেসের জঁ-ফিলিপ মাতেতা। গত অক্টোবরে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। মার্চের দলে ছিলেন না চোটের কারণে। জানুয়ারিতে এসি মিলানে সম্ভাব্য যাওয়াও ভেস্তে যায় সেই চোটের কারণে। তবে এপ্রিলের শেষে নিউক্যাসলের বিপক্ষে জোড়া গোল করে আবার ছন্দে ফেরেন মাতেতা। প্যালেসকে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মাতেতার সঙ্গে দলে আছেন তাঁর ক্লাব সতীর্থ ম্যাক্সেন্স লাক্রোয়া। মার্চে প্রথমবার ডাক পাওয়ার পর এবার বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন এই ডিফেন্ডার। গোলকিপিং বিভাগেও আছে নতুন মুখ। লঁসের রবিন রিসার ক্লাব ফর্মের পুরস্কার পেয়েছেন। মাইক মাইনিয়াঁ ও ব্রিস সাম্বার পেছনে তৃতীয় গোলকিপার হিসেবে নেওয়া হয়েছে তাঁকে।

চোটের কারণে বিশ্বকাপ মিস করবেন লিভারপুলের হুগো একিতিকে। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় তাঁকে দলে রাখা যায়নি। দেশম আগেই এটিকে একিতিকে ও ফ্রান্স দলের জন্য বড় ধাক্কা বলেছিলেন।

দেশমের সামনে সবচেয়ে বড় প্রশ্ন এখন একাদশ বাছাই। আক্রমণে এত বিকল্প যে ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত মৌসুম কাটানো রায়ান চেরকিকেও বেঞ্চে বসতে হতে পারে। রক্ষণেও একই অবস্থা—দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে ও লাক্রোয়ার মধ্যে দুজনকে বেছে নিতে হবে।

এদিকে ২০২৪ ইউরোয় ফ্রান্স সেমিফাইনালে উঠলেও তাদের খেলার ধরন নিয়ে সমালোচনা হয়েছিল। ছয় ম্যাচে মাত্র চার গোল করেছিল দেশমের দল। পরে নেশনস লিগ ও বিশ্বকাপ বাছাইয়ে কিছু পরিবর্তন আনেন দেশম, যেখানে নম্বর টেন ভূমিকায় মাইকেল ওলিসে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। মার্চে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ ও ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসও বাড়িয়েছে ফ্রান্স।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স। ৪ জুন নঁতের স্টাদ দে লা বোজোয়ারে আইভরি কোস্টের বিপক্ষে খেলবে তারা। এরপর ৮ জুন লিলের স্টাদ পিয়েরে-মরোয়ায় উত্তর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে দেশমের দল।

ফ্রান্সের ২৬ সদস্যের বিশ্বকাপ দল

গোলকিপার: মাইক মাইনিয়াঁ, রবিন রিসার, ব্রিস সাম্বা।

ডিফেন্ডার: মালো গুস্তো, ম্যাক্সেন্স লাক্রোয়া, জুল কুন্দে, লুকা দিনিয়ে, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ।

মিডফিল্ডার: অরেলিয়েঁ চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, এনগোলো কান্তে, মানু কোনে, ওয়ারেন জায়ার-এমেরি।

ফরোয়ার্ড: উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, জঁ-ফিলিপ মাতেতা, রায়ান চেরকি, মার্কুস থুরাম, মাগনেস আকলিওশ, ডিজায়ার দুয়ে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X