সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বার্সেলোনাকে হারিয়ে চমক দেখাল আলাভেস

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১১:০৪ এএম
বার্সেলোনাকে হারিয়ে চমক দেখাল আলাভেস

লা লিগার শিরোপা আগেই নিশ্চিত করেছিল বার্সেলোনা। ম্যাচ শুরুর আগে স্বাগতিক দেপোর্তিভো আলাভেস খেলোয়াড়দের কাছ থেকে ‘গার্ড অব অনার’ও পায় কাতালান জায়ান্টরা। তবে মাঠের খেলায় নিজেদের সেরা ছন্দে দেখা যায়নি হান্সি ফ্লিকের দলকে। শেষ পর্যন্ত আলাভেসের কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে বার্সেলোনা।

বুধবার (১৩ মে) রাতে আলাভেসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনার আক্রমণভাগ ছিল একেবারেই নিষ্প্রভ। রবার্ট লেভান্ডোস্কি ও দানি ওলমোদের নিয়ে সাজানো আক্রমণ থেকেও গোল আদায় করতে পারেনি দলটি। পুরো ম্যাচে লক্ষ্যে একটি শটও রাখতে পারেনি বার্সেলোনা।

প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ইব্রাহিমা দিয়াবাতে। তার সেই গোলেই গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় আলাভেস।

বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও কার্যকর ফুটবল খেলতে ব্যর্থ হয় বার্সেলোনা। প্রথমার্ধে ছয়টি এবং দ্বিতীয়ার্ধে দুটি শট নিলেও কোনোটি লক্ষ্যভেদ করতে পারেনি তারা। অন্যদিকে আলাভেসের নেওয়া নয়টি শটের তিনটি ছিল লক্ষ্যে।

লা লিগায় টানা ১১ জয়ের পর এসে এই ম্যাচে হারল বার্সেলোনা। চলতি মৌসুমে এটি তাদের পঞ্চম পরাজয়। এর আগে গত রোববার রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা নিশ্চিত করেছিল কাতালানরা।

এই হারের ফলে ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার সম্ভাবনাও শেষ হয়ে গেল বার্সেলোনার। ৩৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৯১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে আলাভেসের জন্য জয়টি ছিল গুরুত্বপূর্ণ। এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে দলটি। ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তারা এখন অবস্থান করছে ১৫ নম্বরে। তাদের নিচের চারটি দলের প্রত্যেকের পয়েন্ট ৩৯।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X