সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপে নেইমারসহ ৫৫ সদস্যের তালিকা প্রকাশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০১:২০ পিএম
বিশ্বকাপে নেইমারসহ ৫৫ সদস্যের তালিকা প্রকাশ

২০২৬ ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হওয়ার আগেই প্রস্তুতিতে নেমে পড়েছে বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিল। মাঠের লড়াই শুরুর আগে দল গুছিয়ে নিতে ব্যস্ত কোচিং স্টাফ। সেই ধারাবাহিকতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফিফার কাছে জমা দিয়েছে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড।

এই দলে অভিজ্ঞ তারকা ও তরুণ প্রতিভার দারুণ মিশ্রণ দেখা গেছে। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলা অনেক ফুটবলারই জায়গা পেয়েছেন তালিকায়।

বর্তমান কোচের পরিকল্পনায় স্পষ্ট—নাম নয়, ফিটনেস ও ফর্মই হবে মূল মানদণ্ড। সেই কারণে শুরুতে দলে ছিলেন না নেইমার, কারণ তিনি তখন দীর্ঘ ইনজুরি থেকে সেরে উঠছিলেন।

অন্যদিকে আক্রমণভাগে আছেন ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) এবং রাফিনহা (বার্সেলোনা)-এর মতো ফর্মে থাকা তারকারা। পাশাপাশি তরুণ এন্দ্রিকসহ একাধিক প্রতিভাবান ফুটবলার সুযোগ পেয়েছেন।

তবে গত কয়েক মাসে পরিস্থিতি পুরোটাই বদলে গেছে। ছোটবেলার ক্লাব সান্তোসে ফিরে নেইমার আবার নিজের সেরা ছন্দ খুঁজে পেয়েছেন। ১২ ম্যাচে পাঁচ গোল ও তিন অ্যাসিস্ট করেছেন। শুধু পরিসংখ্যানে নয়, তার নেতৃত্বে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের অবস্থানেও উন্নতি হয়েছে এবং কোপা সুদামেরিকানায়ও দলটি ভালো করছে।

তবে নেইমারের বিশ্বকাপে যাওয়া এখনও নিশ্চিত নয়। চূড়ান্ত দল ঘোষণা হবে ১৮ মে। সেই তালিকায় জায়গা পেলে তবেই নিশ্চিত হবে সব। নির্বাচিত হলে এটি হবে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার চতুর্থ বিশ্বকাপ।

জাতীয় দলে নেইমারের শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের ১৮ অক্টোবর, বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচেই তিনি গুরুতর চোট পান, যা তাকে প্রায় এক বছর মাঠের বাইরে রেখেছিল।

প্রাথমিক দলের তালিকা ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), মাতেউস কুনিয়া (ম্যান ইউনাইটেড), লুইজ হেনরিক (জেনিত), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), নেইমার (সান্তোস), এন্দ্রিক (লিও), রায়ান (বোর্নমাউথ), অ্যান্টনি (রিয়াল বেতিস), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), পেদ্রো (ফ্লামেঙ্গো), রিচার্লিসন (টটেনহ্যাম), ইগর জেসুস (নটিংহ্যাম ফরেস্ট), কাইও জর্জ (ক্রুজেইরো)।

মিডফিল্ডার কাসেমিরো (ম্যান ইউনাইটেড), ব্রুনো গিমারেশ (নিউক্যাসেল), ফাবিনিও (আল-ইত্তিহাদ), আন্দ্রে সান্তোস (চেলসি), দানিলো (বোতাফোগো), লুকাস পাকেতা (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল সারা (গালাতাসারাই), জোয়াও গমেস (উলভস), আন্দ্রেয়াস পেরেইরা (পালমেইরাস), জোয়েলিনটন (নিউক্যাসেল), গারসন (ক্রুজেইরো), মাতেউস পেরেইরা (ক্রুজেইরো)।

ডিফেন্ডার মার্কিনিওস (পিএসজি), থিয়াগো সিলভা (পোর্তো), গ্যাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), ব্রেমার (জুভেন্টাস), লিও পেরেইরা (ফ্লামেঙ্গো), ইবানেজ (আল-আহলি), আলেক্সান্দ্রো (লিল), ফাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো), বেরালদো (পিএসজি), ভিতর রেইস (জিরোনা), মুরিলো (নটিংহ্যাম ফরেস্ট), ওয়েসলি (রোমা), দানিলো (ফ্লামেঙ্গো), পাউলো হেনরিক (ভাস্কো), ভিতিনিও (বোতাফোগো), অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), ডগলাস সান্তোস (জেনিত), লুসিয়ানো জুবা (বাহিয়া), কাইও হেনরিক (মোনাকো), কাইকি (ক্রুজেইরো), কার্লোস আগুস্তো (ইন্টার)।

গোলরক্ষক আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ফেনেরবাহচে), বেন্তো (আল-নাসর), হুগো সুজা (করিন্থিয়ান্স), জন (ফরেস্ট), কার্লোস মিগুয়েল (পালমেইরাস)।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X