সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘আগে সবাই আওয়ামী লীগ করত, এখন কেউ করে না’

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ১২:৩৩ পিএম
সাকিব আল হাসান

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আবারও আলোচনায় এসেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করা এই ক্রিকেটার সম্প্রতি ইউটিউবভিত্তিক অনুষ্ঠান ‘Simply Sayeed’-এ অংশ নিয়ে দেশের রাজনীতি, নিজের রাজনৈতিক সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন।

বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাবেক এই সংসদ সদস্য। সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন সেই পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। তার ভাষায়, “আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না।”

সাকিবের এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে ক্রিকেটভক্তদের মধ্যেও বিষয়টি নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া।

আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব জানান, রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই। নতুন রাজনৈতিক দল গঠন না করে কেন মূলধারার রাজনীতিতে যোগ দিয়েছেন— এমন প্রশ্নের জবাবেও তিনি নিজের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দেন।

দেশের পরিবর্তিত পরিস্থিতির পর এখনো দেশে ফেরেননি এই তারকা ক্রিকেটার। দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন— মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।”

নির্বাচনে অংশ নেয়ার সময় নিরাপত্তা নিয়ে কোনো ভয় কাজ করেছিল কি না জানতে চাইলে আবেগঘন প্রতিক্রিয়া জানান সাকিব। তিনি বলেন, “আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান ছিলাম না, আমি সবসময় ফয়সালই ছিলাম।” তার এই বক্তব্যে নিজ এলাকার মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও শেকড়ের প্রতি টান স্পষ্ট হয়ে ওঠে।

উল্লেখ্য, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাকিবের দেশে ফেরা নিয়ে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। সাম্প্রতিক এই সাক্ষাৎকার সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X