সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপে অংশ নিতে ইরানের ৭ শর্ত

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:২৬ এএম
বিশ্বকাপে অংশ নিতে ইরানের ৭ শর্ত

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের আগে সাত দফা শর্ত দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এক সাক্ষাৎকারে এসব শর্ত প্রকাশ করেন।

ইরানের একটি ক্রীড়া টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মেহদি তাজ বলেন, জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সহজ ও ঝামেলামুক্ত হতে হবে। বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট ফুটবলারদের ক্ষেত্রেও যেন কোনো বাধা তৈরি না হয়, সেই দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ভিসা পাওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ইরানি প্রতিনিধিদের অতিরিক্ত জিজ্ঞাসাবাদ বা হয়রানির মুখোমুখি করা যাবে না। একই সঙ্গে ইরানি সাংবাদিক ও সমর্থকদের জন্যও স্বচ্ছ ও নিরবচ্ছিন্ন ভিসা সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে বিমানবন্দর, হোটেল, সড়ক ও স্টেডিয়ামে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। স্টেডিয়ামে শুধু ইরানের সরকারি জাতীয় পতাকা বহনের অনুমতি দিতে হবে এবং অন্য কোনো পতাকা নিষিদ্ধ করতে হবে।

এ ছাড়া প্রতিটি ম্যাচে ইরানের জাতীয় সংগীত সঠিকভাবে ও বাধাহীনভাবে প্রচারের দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নও শুধু খেলার কারিগরি বিষয়ে সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

গত সপ্তাহে ফিফার সাধারণ সভায় যোগ দিতে ভ্যাঙ্কুভারে যাওয়ার সময় মেহদি তাজসহ ইরানের ফুটবল প্রতিনিধিদলকে কানাডা সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয়। পরে কানাডার অভিবাসনমন্ত্রী জানান, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাজের ভিসা মাঝপথেই বাতিল করা হয়েছিল।

পরে ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ২০ মে জুরিখে আলোচনার আমন্ত্রণ জানান।

অন্যদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, ইরান বিশ্বকাপে অংশ নেবে। যুক্তরাষ্ট্রের মাটিতেও তাদের ম্যাচ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র : শাফাক নিউজ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X