সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বার্সেলোনার হাতছাড়া ভিনিসিয়ুস ও এমবাপে!

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:১১ এএম
বার্সেলোনার হাতছাড়া ভিনিসিয়ুস ও এমবাপে!

দীর্ঘ সময় ধরে তরুণ প্রতিভাবান ফুটবলারদের নজরে রাখে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। তাই একই খেলোয়াড়কে ঘিরে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের আগ্রহ থাকাটা অস্বাভাবিক নয়। এবার এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তার দাবি, বর্তমান রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপেকে একসময় দলে ভেড়াতে চেয়েছিল বার্সেলোনা।

ইএসপিএন দেপোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্তোমেউ জানান, ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বার্সেলোনার প্রাথমিক সমঝোতাও হয়েছিল। তিনি বলেন, ভিনিসিয়ুসের পরিবার ও এজেন্টদের সঙ্গে বার্সার আলোচনা বেশ এগিয়েছিল। তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ আরও আকর্ষণীয় প্রস্তাব দিয়ে তাকে নিজেদের দলে নিয়ে যায়।

২০১৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে ভিনিসিয়ুসকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। সে সময় ক্লাবটির কোচ ছিলেন কিংবদন্তি জিনেদিন জিদান। বয়স ১৮ পূর্ণ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে যোগ দেন এই তারকা ফুটবলার। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড।

এ ছাড়া বিশ্বের অন্যতম চাহিদাসম্পন্ন ফরোয়ার্ডে পরিণত হয়েছিলেন ভিনিসিয়ুস। ২০১৯ সালে তিনি নিজেও স্বীকার করেছিলেন, বার্সা থেকে বড় অর্থের প্রস্তাব পেলেও, বেশি সুযোগ পাওয়ার ভাবনায় রিয়াল মাদ্রিদে যোগ দেন। ব্রাজিলিয়ান উইঙ্গারের সঙ্গে চুক্তি প্রায় নিশ্চিত করে ফেলার বিষয়টি সম্প্রতি সামনে এনেছেন ২০১৪-২০২০ সালে বার্সার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা বার্তোমেউ। এসব বিষয়ে কথা বলেছেন ইএসপিএন দেপোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে।

বার্তোমেউ বলেন, ‘ভিনিসিয়ুস জুনিয়র আমাদের (বার্সেলোনা) পছন্দের তালিকায় ছিলেন। আমরা তার পরিবার এবং এজেন্টদের সঙ্গে কথা বলেছি এবং প্রকৃতপক্ষে একটি প্রাথমিক সমঝোতাও হয়ে গিয়েছিল। তবে রিয়াল মাদ্রিদ সম্ভবত বার্সেলোনার চেয়ে আরও ভালো প্রস্তাব দিয়ে ভিনিসিয়ুসকে লুফে নেয়।’ এখন পর্যন্ত ‘লস ব্লাঙ্কোসদের’ হয়ে আট মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৭২টি ম্যাচে ভিনিসিয়ুস ১২৭ গোল এবং ১০০টি অ্যাসিস্ট করেছেন। বড় ভূমিকা রেখেছেন রিয়ালের লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ জয়েও।

এদিকে, বেশ কয়েক বছরের নাটকীয়তার পর ২০২৪ সালের জুন মাসে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ২০১৭ সালে তিনি মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন। তার আগে এমবাপেকে নিজেদের রাডারে রেখেছিল বার্সা। সেই সময়ের কথা জানিয়ে বার্তোমেউ বলেন, ‘মোনাকো ওই সময়ে বড় অঙ্ক (অর্থ) চেয়েছিল, যা বার্সা দিতে পারত। তখন আমরা এমন ক্লাব ছিলাম, যারা সবচেয়ে বেশি আয়ত করত, সর্বোচ্চ অনুপাতে। আমাদের খুব ভালো আর্থিক অবস্থা ছিল সত্যিকার অর্থে।’

‘আমার মনে আছে এমবাপের বাবার সঙ্গে একাধিকবার কথা হয়েছে, কিন্তু পিএসজি তখন মোনাকোর ওপর অনেক চাপ প্রয়োগ করছিল। আমার মনে হয়েছিল এমবাপে নিজেও সম্ভবত পিএসজিতে যাওয়া পছন্দ করবে, ফ্রান্স দলের মতো। পরে আমরা উসমান দেম্বেলের সঙ্গে আলোচনা শুরু করি, তার জন্য আবার কোচ আগ্রহ দেখিয়েছেন’, আরও যোগ করেন সাবেক বার্সা প্রধান। ২০১৭-২৩ সালে বার্সায় ছিলেন দেম্বেলে, বর্তমানে তিনি পিএসজিতে খেলছেন এবং ব্যালন ডি’অর জিতেছেন গত মৌসুমে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X