সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন শান্ত

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৮:৩৪ পিএম
নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেস্টে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন নাজমুল হোসেন শান্ত। শুক্রবার (৮ মে) থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেন শান্ত। ৪০ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি নবম সেঞ্চুরি তার।

এর মধ্যে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে পাঁচটি শতক করেছেন শান্ত। এর মধ্যে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের মালিক হন তিনি। অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরির ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কায় ১৩০ বলে ১০১ রান করেন শান্ত।

এই মাইলফলক স্পর্শ করতে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে পেছনে ফেলেন শান্ত। ৬১ ইনিংসে অধিনায়ক হিসেবে ৪টি সেঞ্চুরি করেছিলেন মুশি। আর ৩০ ইনিংসে পাঁচ সেঞ্চুরির দেখা পান শান্ত।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মুমিনুল হক। বাংলাদেশের অধিনায়ক হিসেবে ৩১ ইনিংসে ৩টি শতক হাঁকিয়েছিলেন তিনি। ২টি করে সেঞ্চুরি আছে মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুলের। মাহমুদুল্লাহ ৬ টেস্টে এবং আশরাফুল ১৩ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ১টি করে সেঞ্চুরি আছে হাবিবুল বাশার ও সাকিব আল হাসানের।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X