রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ মাতাতে ‘দাই দাই’ নিয়ে আসছে শাকিরা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৫:২০ পিএম
বিশ্বকাপ মাতাতে ‘দাই দাই’ নিয়ে আসছে শাকিরা

ফুটবল বিশ্বকাপ আর কলম্বিয়ান পপ সুপারস্টার শাকিরা—এই দুই নাম বহু বছর ধরেই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেই চিরচেনা আবেগ ও উন্মাদনা নিয়ে আবারও বিশ্বমঞ্চে ফিরছেন এই লাতিন সংগীত তারকা।

২০২৬ সালের আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে তিনি প্রকাশ করেছেন নতুন গান ‘দাই দাই’-এর টিজার, যা প্রকাশের পরপরই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিটের ভিডিও টিজার প্রকাশ করেন শাকিরা। তিনি ক্যাপশনে লেখেন, “মারাকানা স্টেডিয়াম থেকে, এটি ‘দাই দাই’, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান।”

ভিডিওতে দেখা যায় ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের মাঠে হলুদ জার্সি ও নীল শর্টস পরে ফুটবল হাতে দাঁড়িয়ে আছেন শাকিরা। চারপাশে বিভিন্ন দেশের পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীরা অংশ নেন বর্ণিল পারফরম্যান্সে।

এই গানে শাকিরার সঙ্গে রয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়। টিজারে তাদের কণ্ঠে শোনা যায় আবেগঘন ও অনুপ্রেরণামূলক লাইন— এই জায়গাতেই তোমার স্থান। যা তোমাকে একসময় ভেঙে দিয়েছিল, তাই তোমাকে শক্তিশালী করেছে। (“Here in this place, you belong” “What broke you once made you strong”)

সম্পূর্ণ গানটি আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে বলে জানা গেছে।

টিজার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক ভক্তের মতে, শাকিরার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিশ্বকাপ আবারও তার চিরচেনা উৎসবমুখর আবহ ফিরে পেয়েছে। কেউ লিখেছেন, ‘বিশ্বকাপকে বাঁচাতে রানি ফিরে এসেছেন।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘শুধু শাকিরার গান শুনেই বোঝা যাচ্ছে এই বিশ্বকাপ বিশেষ কিছু হতে যাচ্ছে।’

বিশ্বকাপের গানের সঙ্গে শাকিরার সম্পর্ক নতুন নয়। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়। গানটি শুধু ফুটবলের সীমানায় সীমাবদ্ধ থাকেনি, বরং পপ সংস্কৃতির অংশ হয়ে ওঠে। ষোল বছর পরও সেই উন্মাদনা অটুট রেখেছেন ৪৯ বছর বয়সী এই শিল্পী।

২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

তবে শাকিরার ‘দাই দাই’কে নিয়ে কিছু বিভ্রান্তিও তৈরি হয়েছে। কারণ, ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে কোকা-কোলাও আলাদা একটি অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে। সেটি মূলত ভ্যান হ্যালেনের বিখ্যাত গান ‘জাম্প’-এর নতুন সংস্করণ, যেখানে অংশ নিয়েছেন জে বালভিন, ট্র্যাভিস বার্কার, অ্যাম্বার মার্ক ও স্টিভ ভাই।

ওই গানে স্প্যানিশ ভাষায় নতুন অংশ যোগ করেছেন জে বালভিন। তিনি জানিয়েছেন, ফুটবলের প্রতি লাতিন জনগোষ্ঠীর আবেগ ও ভালোবাসা ফুটিয়ে তুলতেই গানের নতুন রূপ দেওয়া হয়েছে।

তবে ফুটবল আর বিশ্বকাপের আবেগের সঙ্গে শাকিরার নাম যে আলাদাভাবে জড়িয়ে আছে, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। ‘ওয়াকা ওয়াকা’র পর এবার ‘দাই দাই’ দিয়েও বিশ্বকাপ মাতাতে প্রস্তুত এই কলম্বিয়ান সুপারস্টার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X