সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ২০ বছর পর ফাইনালে গানাররা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০২:১৫ পিএম
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গানাররা

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে শক্তিশালী স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে লন্ডনের এই ক্লাব।

এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের জয়সূচক একমাত্র গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা।

প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় দ্বিতীয় লেগে জয় ছিল অপরিহার্য। শুরু থেকেই অ্যাটলেটিকো মাদ্রিদ রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে খেললেও আর্সেনাল চাপ বজায় রাখে।

ম্যাচের ৪৪ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের শট দারুণভাবে রুখে দেন গোলরক্ষক ইয়ান ও’ব্লাক। তবে বল পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হলে রিবাউন্ডে সুযোগ কাজে লাগিয়ে সহজেই গোল করেন সাকা।

পুরো মৌসুমজুড়েই ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইউরোপ, দুই মঞ্চেই আলোচনায় ছিল আর্সেনাল। ঘরোয়া লিগে শিরোপার লড়াইয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নও ছিল তাদের সামনে। অবশেষে সেই স্বপ্ন পূরণের পথে আর এক ধাপ এগিয়ে গেল তারা।

উল্লেখ্য, ২০০৬ সালের ১৭ মে বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে শেষবারের মতো ফাইনাল খেলেছিল আর্সেনাল। দীর্ঘ ২০ বছর পর আবারও ফাইনালে উঠেছে তারা।

আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে বায়ার্ন মিউনিখ অথবা পিএসজির মুখোমুখি হবে গানাররা। এখন দেখার বিষয়— দুই দশকের অপেক্ষার পর শিরোপা জিততে পারে কি না উত্তর লন্ডনের এই ক্লাব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X