সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বড় অগ্রগতি বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১২:১৫ পিএম
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বড় অগ্রগতি বাংলাদেশের

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক হালনাগাদে এক ধাপ এগিয়ে বর্তমানে ৮ নম্বরে অবস্থান করছে টাইগাররা। এর মাধ্যমে তারা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও এশিয়ার অন্যতম শক্তিশালী দল শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে।

নতুন র‍্যাংকিং অনুযায়ী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ৮ নম্বরে রয়েছে। তাদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৫, যা আগে ছিল ২২৪। মাত্র ১ পয়েন্ট বৃদ্ধিই দলটিকে এক ধাপ এগিয়ে দিয়েছে।

এই উন্নতির ফলে বাংলাদেশ উঠে এসেছে ৯ নম্বর থেকে ৮ নম্বরে।

অন্যদিকে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল র‍্যাংকিংয়ে পিছিয়ে পড়েছে। তাদের রেটিং পয়েন্ট ২২৭ থেকে কমে ২২১ হয়েছে। ফলে তারা এক ধাপ নেমে এখন ৯ নম্বরে অবস্থান করছে।

বাংলাদেশের ওপরে থাকা দলগুলোর র‍্যাংকিংয়ে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। সবার শীর্ষে যথারীতি ভারত, বিশ্বচ্যাম্পিয়নদের রেটিংও ২ পয়েন্ট বেড়েছে। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ড, তাদের ৩ পয়েন্ট বেড়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট না বাড়লেও তৃতীয় স্থান দখল করে রেখেছে। চারে আছে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান ৬ নম্বরে আর বাংলাদেশের ঠিক আছে, ৭ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ২৩৩। বাংলাদেশের চেয়ে যা ৮ পয়েন্ট বেশি।

র‍্যাংকিংয়ের শীর্ষ দশে আরও আছে আফগানিস্তান। ২২০ রেটিং পয়েন্ট নিয়ে তারা আছে দশ নম্বরে। এছাড়া জিম্বাবুয়ে ১১, আয়ারল্যান্ড ১২, যুক্তরাষ্ট্র ১৩, নেদারল্যান্ডস ১৪, স্কটল্যান্ড ১৫ নম্বরে অবস্থান করছে।

একনজরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং ১. ভারত ২. ইংল্যান্ড ৩. অস্ট্রেলিয়া ৪. নিউজিল্যান্ড ৫. দক্ষিণ আফ্রিকা ৬. পাকিস্তান ৭. ওয়েস্ট ইন্ডিজ ৮. বাংলাদেশ ৯. শ্রীলঙ্কা ১০. আফগানিস্তান

বাংলাদেশের ঠিক ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ২৩৩, যা টাইগারদের চেয়ে ৮ পয়েন্ট বেশি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X