সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ল ম্যানচেস্টার সিটি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১২:০৭ পিএম
শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ল ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। এভারটনের মাঠে দারুণ এক ম্যাচে শেষ মুহূর্তে গোল করে হারের মুখ থেকে বাঁচলেও ৩-৩ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলার দলকে। এই ফলাফলে শিরোপা দৌড়ে আরও সুবিধাজনক অবস্থানে চলে গেছে আর্সেনাল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ম্যানচেস্টার সিটি। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকে তারা চাপ সৃষ্টি করে এভারটনের রক্ষণভাগে। প্রথমার্ধের ৪৩ মিনিটে জেরেমি ডোকুর দুর্দান্ত বাম পায়ের শটে এগিয়ে যায় সিটি।

সে সময় মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিরতির পর পুরো ম্যাচের দৃশ্যপট বদলে যায়। ঘরের মাঠে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় এভারটন।

৬৮ মিনিটে থিয়ের্নো ব্যারি সমতা ফেরান। মাত্র পাঁচ মিনিট পর জেক ও’ব্রায়েন গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। এরপর আবারও আঘাত হেনে ব্যবধান বাড়ান ব্যারি।

মাত্র ১৩ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে চাপে পড়ে যায় সিটি। তবে হাল ছাড়েনি গার্দিওলার দল। আর্লিং হলান্ড ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। শেষ পর্যন্ত যোগ করা সময়ে ডোকুর দ্বিতীয় গোল সিটিকে হার থেকে বাঁচায়।

এই ড্রয়ের ফলে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে আর্সেনাল। ৩৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৬, আর ৩৪ ম্যাচে সিটির পয়েন্ট ৭১। দীর্ঘ ২২ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্ন এখন আরও জোরালো হয়েছে মিকেল আরতেতার দলের।

এদিকে লিগে হতাশার আরেক নাম হয়ে উঠেছে চেলসি। টানা ষষ্ঠ ম্যাচে হারের স্বাদ পেয়েছে তারা। নটিংহাম ফরেস্টের মাঠে ৩-১ গোলে হেরে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে নেমে গেছে ব্লুজরা।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় চেলসি। মাত্র ৯৮ সেকেন্ডে তাইওয়ো আয়োনিয়ির গোলে এগিয়ে যায় নটিংহাম ফরেস্ট। কিছুক্ষণ পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইগর জেসুস। প্রথমার্ধেই ম্যাচ থেকে ছিটকে পড়ে চেলসি।

দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে নিজের জোড়া পূর্ণ করেন আয়োনিয়ি। ৩-০ গোলে পিছিয়ে পড়া চেলসি পরে একটি গোল শোধ করলেও তাতে ব্যবধানই শুধু কমে। ৩৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে এখন তাদের অবস্থান নবমে। শীর্ষ পাঁচে থাকা অ্যাস্টন ভিলার সঙ্গে ব্যবধান এমন জায়গায় গেছে যে, চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে ব্লুজদের।

লিগের শেষভাগে এসে প্রতি ম্যাচেই নাটকীয়তা বাড়ছে। কোথাও শিরোপা দৌড়ে পালাবদল, কোথাও আবার ইউরোপীয় প্রতিযোগিতার লড়াই থেকে ছিটকে পড়ার হতাশা সব মিলিয়ে প্রিমিয়ার লিগ এখন অনিশ্চয়তা আর উত্তেজনার এক মঞ্চ হয়ে উঠেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X