সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ওসাসুনাকে হারিয়ে লা লিগা শিরোপার পথে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১১:১৬ এএম
ওসাসুনাকে হারিয়ে লা লিগা শিরোপার পথে বার্সেলোনা

লা লিগা শিরোপা ধরে রাখার লড়াইয়ে কঠিন পরীক্ষা দিয়েই জয় তুলে নিল বার্সেলোনা। শেষ দিকে জমে ওঠা ম্যাচে ২-১ গোলে ওসাসুনাকে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

শনিবার (২ মে) রাতে এল সাদরে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল বার্সেলোনার। প্রথমার্ধে তারা ৭০ শতাংশের বেশি সময় বল নিয়ন্ত্রণে রাখলেও আক্রমণে কার্যকর সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। বরং ম্যাচের শুরুতে আক্রমণে বেশি ধার দেখায় স্বাগতিক ওসাসুনা।

৩৬তম মিনিটে ম্যাচের প্রথম বড় সুযোগ তৈরি করে ওসাসুনা। স্ট্রাইকার আন্তে বুদিমিরের শট পোস্টে লেগে ফিরে আসে। এর দুই মিনিট পর দূরপাল্লার আরেক শটে আবারও ভয় ধরিয়ে দেন তিনি, তবে গোলরক্ষক হোয়ান গার্সিয়ার দারুণ সেভে রক্ষা পায় বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণে ধার আনতে পারেনি বার্সেলোনা। ৫০তম মিনিটে দানি ওলমো সহজ সুযোগ নষ্ট করেন।

ম্যাচের গতি বদলাতে ৬২তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন কোচ হ্যান্সি ফ্লিক। দানি ওলমো, গাভি ও রুনি বার্দগির জায়গায় নামানো হয় ফেররান তরেস, ফ্রেংকি ডি ইয়ং ও মার্কাস র‌্যাশফোর্ডকে। এই বদলেই আসে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত।

৮১তম মিনিটে ডেডলক ভাঙে বার্সেলোনা। র‌্যাশফোর্ডের দারুণ ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন রবার্ট লেভানদোভস্কি। লা লিগায় এটি তার ১৩তম গোল, আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ১৮তম।

গোলের পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তরেস। ফের্মিন লোপেসের থ্রু বল ধরে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

তবে সহজে হার মানেনি ওসাসুনা। দুই মিনিটের ব্যবধানে একটি গোল শোধ করে তারা। দারুণ এক হেডে ব্যবধান কমান রাউল গার্সিয়া। এতে শেষ মুহূর্ত পর্যন্ত ফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও আর কোনো গোল হয়নি।

এই জয়ে ৩৪ ম্যাচে ২৯ জয় ও এক ড্রয়ে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

রোববার (৩ মে) এস্পানিওলের মাঠে রেয়াল মাদ্রিদ জিততে না পারলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। তা না হলে, আগামী সপ্তাহে নিজেদের মাঠে ক্লাসিকোয় হার এড়ালেই ট্রফি জয় নিশ্চিত করবে তারা।

অন্যদিকে, ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে রয়েছে ওসাসুনা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X