সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সিরিজ জিততে না পারলেও সেরা তাওহীদ হৃদয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮:৩৯ পিএম
তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ তৈরি হলেও বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ায়নি।

তৃতীয় ও শেষ ম্যাচটি জিতলেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করতে পারত টাইগাররা। তবে মিরপুরে অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ১০৩ রানের লক্ষ্য ২০ বল হাতে রেখেই পূরণ করে নিউজিল্যান্ড।

লক্ষ্য তাড়ায় শুরুতেই কিউইদের চাপে ফেলে বাংলাদেশ। শরীফুল ইসলামের বোলিং তোপে ৪ ওভারে ২৬ রানেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। নিজের প্রথম ৭ বলেই তিনটি উইকেট তুলে নেন শরীফুল।

তবে এরপর জন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট ৪০ বলে ৭১ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান। জ্যাকবস ৩১ বলে ৬২ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান। তিনি ম্যাচসেরার পুরস্কারও পান।

অন্যদিকে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। দুই ম্যাচে তিনি ৮৪ রান করেন প্রায় ১৬৫ স্ট্রাইক রেটে। শেষ ম্যাচে তিনি ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ২৭ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন হৃদয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X