সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হায়দরাবাদ কিংসমেনের রুদ্ধশ্বাস জয়, পিএসএল ফাইনালে নতুন ইতিহাস

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ১০:৩৪ এএম
হায়দরাবাদ কিংসমেনের রুদ্ধশ্বাস জয়, পিএসএল ফাইনালে নতুন ইতিহাস

পিএসএলের প্রথম আসরে অংশ নিয়েই কঠিন শুরুর মুখে পড়েছিল হায়দরাবাদ কিংসমেন। বিদেশি অধিনায়ক মার্নাস লাবুশেনের নেতৃত্বে টানা চার হারে দলটি দিশাহীন হয়ে পড়েছিল। তবে এরপর দুর্দান্ত প্রত্যাবর্তন করে টানা চার জয় তুলে নেয় তারা। শেষ পর্যন্ত ৮ ম্যাচের মধ্যে ৭টিতে জয় পেয়ে প্লে-অফ নিশ্চিত করে দলটি।

লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে মাত্র ২ রানে হারিয়ে ফাইনালে উঠে ইতিহাস গড়েছে হায়দরাবাদ। আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান তোলে তারা। জবাবে ইসলামাবাদ থামে ১৮৪ রানে।

ম্যাচটিতে ইসলামাবাদের জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৮ রান, বিপরীতে হায়দরাবাদের চাই ৪ উইকেট। ১৯তম ওভার শেষে কী হতে চলেছে সবাই যেন মনস্থির করে নিয়েছিল। কারণ মোহাম্মদ আলির করা ওই ওভারে ইসলামাবাদের অলরাউন্ডার ফাহিম আশরাফ তোলেন ২২ রান। কিন্তু রোমাঞ্চ তখনও বাকি। নিজের করা ১৮তম ওভারে ১৩ রান খরচ করা হুনাইন ২০তম ওভারে প্রয়োজনীয় ৬ রানও নিতে দিলেন না তিনবারের শিরোপাধারীদের। মাত্র ৩ রান দিয়ে তুলে নেন এক উইকেট।

অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ১৯তম ওভারে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ইসলামাবাদকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু ২০তম ওভারের প্রথম বলে ডট দেওয়ার পর দ্বিতীয় বলেই কোনোমতে এক রান নেন তিনি। হুনাইনের তৃতীয় ডেলিভারি ছিল ইয়র্কার, যার নাগাল পাননি ফাহিম, ৩ বলে ৫ রানের সমীকরণ মেলাতে তার ওপর চাপ বাড়ছিল। চতুর্থ বল উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন লং-অফে। পরের দুটি বলও ইয়র্কার করলেন নাসিম শাহ’র ভাই হুনাইন। ইমাদ ওয়াসিম ও গ্রিন তাতে কেবল দুটি সিঙ্গেল রান নিতে পেরেছেন। শুরু হয়ে যায় হায়দরাবাদের উৎসব। সতীর্থরা কাঁধে তুলে নেন শেষ ওভারে বীরত্ব দেখানো ২২ বছরের হুনাইনকে।

হাসান খানের দুর্দান্ত এক ফিল্ডিংয়ের কথা না বললেও বরং অন্যায় হবে, ১৭তম ওভারে আকিফ জাভেদকে মিডউইকেট ভাসিয়ে সীমানাছাড়া করার কাছাকাছি ছিলেন ফাহিম। কিন্তু হাসান শূন্যে ভেসে সীমানা পার হতে হতে যেভাবে বলটা ভেতরে ছুড়ে মারলেন, ২ রানের জয়ে সেটির ভূমিকা হয়তো এখন বুঝতে পারছেন হায়দরাবাদ সংশ্লিষ্টরা। সেখানে বেঁচে যায় ৪টি রান। আগেই পিএসএলের ফাইনাল নিশ্চিত করা পেশোয়ার জালমির বিপক্ষে নিজেদের স্বপ্নের আসরের ষোলোকলা পূরণের লক্ষ্যে আগামীকাল (রোববার) মাঠে নামবে হায়দরাবাদ।

এর আগে হায়দরাবাদকে ১৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি এনে দেওয়ার পথে উসমান খান ৩০ বলে ১০টি চারের সাহায্যে সর্বোচ্চ ৬১ রান করেছেন। এ ছাড়া অধিনায়ক লাবুশেন ৩৯, সাইম আইয়ুব ৩৮ এবং কুশল পেরেরা ব্যাটে আসে ৩৭ রান। ইসলামাবাদের পক্ষে ইমাদ ওয়াসিম সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন।

বিপরীতে, লক্ষ্য তাড়ায় ইসলামাবাদের মার্ক চাপম্যান ২৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩, হায়দার আলি ৩১, ডেভন কনওয়ে ৩০ ও ফাহিম-গ্রিনের ক্যামিও ইনিংসে জয়ের সম্ভাবনা তৈরি হয়। বিজয়ী হায়দরাবাদের পক্ষে ম্যাচসেরা হুনাইন ও মোহাম্মদ আলি ২টি করে উইকেট নেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X