সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাবাদাকে কোহলির ৫ চারে শুরু, শেষটা রাঙালেন গিল-হোল্ডাররা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ১০:৫১ এএম
রাবাদাকে কোহলির ৫ চারে শুরু, শেষটা রাঙালেন গিল-হোল্ডাররা

প্রতি দুই জয়ের পর এক হার—এই ধারাবাহিকতা বজায় রেখেই আইপিএল ২০২৬-এ এগোচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে ৪ উইকেটে পরাজিত হয়েছে তারা। ১৫৬ রানের লক্ষ্য গুজরাট মাত্র ২৫ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি বিরাট কোহলিময়। গুজরাটের পেসার কাগিসো রাবাদার এক ওভারে টানা ৫টি চার মেরে রেকর্ড গড়েন তিনি। এই কীর্তিতে তিনি ক্রিস গেইল ও শেন ওয়াটসনের পাশে নাম লেখালেও, টানা পাঁচ চার মারার দিক থেকে ছিলেন অনন্য।

তবে দুর্দান্ত এই সূচনা বেশিক্ষণ টেকেনি। রাবাদার পরের ওভারেই শর্ট বলে ক্যাচ দিয়ে ফিরে যান কোহলি। ১৩ বলে ২৮ রানের ইনিংসে ছিল ৫ চার ও ১ ছক্কা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বেঙ্গালুরুকে বৃহস্পতিবার রাতে আতিথ্য দিতে নামে গুজরাট। টস হেরে আগে ব্যাট করতে নেমে সফরকারীরা কোহলি ও দেবদূত পাদিক্কাল বাদে কারও কাছ থেকে উল্লেখযোগ্য ইনিংস পায়নি। পাদিক্কাল ২৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪০ এবং কোহলি ১৩ বলে ৫ চার ও এক ছক্কায় ২৮ রান করেন। ক্রিজে থিতু হতে পারেননি বেঙ্গালুরুর আর কেউই।

ইনিংসের দ্বিতীয় ওভারে টানা ৫ চারে কীর্তি গড়েছেন কোহলি। রাবাদার করা প্রথম বল লেগ সাইড দিয়ে সীমানাছাড়া, পরের চার বলেই চার অফসাইড দিয়ে। এক ওভারে পাঁচটি বাউন্ডারি মেরে কোহলি নাম লেখালেন ক্রিস গেইল ও শেন ওয়াটসনের পাশে। যদিও তাদের কেউই ভারতীয় এই তারকার মতো টানা পাঁচ চার পাননি। তবে গড়েছেন এক ওভারে ৫ বাউন্ডারির কীর্তি। কোহলি অবশ্য এমন দুরন্ত শুরু স্থায়ী করতে ব্যর্থ, রাবাদার পরের ওভারে শর্ট ডেলিভারিতে ক্যাচআউট হয়ে তাকে প্রতিশোধের সুযোগ করে দেন।

এরপর বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার ১৫ বলে ১৯ রানে ফিরতেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। পাদিক্কাল ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রান তোলার মাঝেই একে একে বিদায় নিয়েছেন জিতেশ শর্মা, টিম ডেভিড ও ক্রুনাল পান্ডিয়া। তাদের কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। এ ছাড়া রোমারিও শেফার্ড ১৭, ভুবনেশ্বর কুমার ১৫ ও ভেঙ্কটেশ আইয়ার ১২ রান করেন। ৪ বল বাকি থাকতেই ১৫৫ রানে গুটিয়ে যায় বেঙ্গালুরুর ইনিংস। গুজরাটের হয়ে আরশাদ খান ৩, জেসন হোল্ডার ও রশিদ খান ২টি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়ায় গুজরাট ঝোড়ো শুরু পেলেও, উদ্বোধনী জুটির ৪২ রানের মধ্যে কেবল ৬ রানের অবদান রেখে ফেরেন সাই সুদর্শন। অধিনায়ক গিলও অবশ্য অল্প সময়ের ব্যবধানে প্যাভিলিয়নে, তবে তার আগে ১৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৩ করেন। জস বাটলার ১৯ বলে ২ চার ও ৪ ছক্কায় ৩৯ এবং রাহুল তেওয়াতিয়া ১৭ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেললে ২৫ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় নিশ্চিত হয় গুজরাটের। নবম ম্যাচে এটি তাদের পঞ্চম জয়, ১০ পয়েন্ট নিয়ে গিলের দল টেবিলের ৫–এ অবস্থান করছে।

এদিকে, ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বেঙ্গালুরু। তাদের হয়ে ভুবনেশ্বর ৩ এবং শেফার্ড ২ উইকেট নিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X