সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ভারত বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের বড় ভুল : সাকিব

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম
ভারত বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের বড় ভুল : সাকিব

নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিদ্ধান্তকে ঘিরে সে সময় ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয় ক্রিকেট অঙ্গনে।

মূলত অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত এবং সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের অবস্থানের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল পাঠানো থেকে বিরত থাকে বলে জানা যায়।

এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার সরাসরি মন্তব্য করেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বেলজিয়াম টি-টোয়েন্টি লিগে অংশ নিতে অবস্থান করছেন সাকিব আল হাসান। সেখানে জার্সি উন্মোচন অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন।

সাকিব বলেন, বাংলাদেশের মতো একটি দেশের বিশ্বকাপে অংশ না নেওয়া ছিল অনেক বড় মিস। এটি সরকারের পক্ষ থেকে একটি বড় ভুল সিদ্ধান্ত ছিল।

তিনি আরও যোগ করেন, বাংলাদেশ ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এটি ছিল বড় ক্ষতি। আমরা সবাই চাই আমাদের দল বিশ্বমঞ্চে খেলুক এবং দেশের প্রতিনিধিত্ব করুক।

সম্প্রতি ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বিসিবিতে বড় পরিবর্তন এসেছে। আমিনুল ইসলামের বোর্ড ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে তিন মাসের জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তিন মাস পর অনুষ্ঠিত হবে বিসিবির নতুন নির্বাচন। যেখানে তামিমও অংশ নিবে। সাকিবের মতে, নির্বাচিত হয়ে তামিম আবারও বোর্ডে আসলে তাতে দেশের ক্রিকেট উপকৃত হবে।

সাকিব বলেন, ‘আমি বলতে চাই, তিনি (তামিম ইকবাল) তো নির্বাচিত হয়ে আসেননি। তিনি নির্বাচন আয়োজনের জন্য সেখানে দায়িত্ব পেয়েছেন এবং আশা করি, তিনি যদি সভাপতি হন, আমি মনে করি তার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকবে এবং নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে উপকৃত হবে।'

সাবেক বিশ্বসেরা ক্রিকেটারের মতে, বাংলাদেশ ক্রিকেট অনেক ভালো করছে এবং আগামীতে আরো ভালো করবে। বলেন, 'বাংলাদেশ দল এই মুহূর্তে সত্যিই ভালো করছে। তারা মাত্রই নিউজিল্যান্ডকে হারিয়েছে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতেছে। তাদের একটি ভালো দল আছে। আপনি জানেন আগে এটি ব্যক্তিনির্ভর ছিল কিন্তু এখন এটি মূলত দলকেন্দ্রিক এবং আমি মনে করি এগিয়ে যাওয়ার জন্য এটাই ভালো উপায়।’

এছাড়া, দেশের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন সাকিব। বলেন, 'আমি কোনো নাম বলতে চাই না। তবে আপনি জানেন বেশির ভাগ খেলোয়াড়ই প্রতিশ্রুতিশীল এবং তারা সত্যিই ভালো করছে। নতুন প্রজন্মের সঙ্গে কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমি মনে করি, আমাদের একটি ভালো ভবিষ্যৎ আছে।'

বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি আইপিএলের মৌসুম খেলেছেন সাকিব। তবে গেল কয়েক আসরে খেলা হয়নি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের। ক্রিকেটের সবচেয়ে বড় ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিস করছেন কি না সাকিব। এই প্রসঙ্গে সাকিব বলেন, 'আমি যথেষ্ট ম্যাচ খেলেছি আইপিএলে। এখন তরুণরা আসছে, ভালোও করছে। আমার বয়সের খেলোয়াড় হয়তো বড়জোর পাঁচ জন আছে যারা এখনো আইপিএল খেলছে। এই বয়সে এসে আইপিএল খেলা কঠিন আমার জন্য। আমি মিস করছি না। তবে দেখতে ভালো লাগে।'

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X