সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফাইনালের স্বপ্নে সমানে আর্সেনাল ও অ্যাতলেটিকো

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৬ পিএম
ফাইনালের স্বপ্নে সমানে আর্সেনাল ও অ্যাতলেটিকো

দীর্ঘ অপেক্ষার পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে আর্সেনাল ও অ্যাতলেটিকো মাদ্রিদ। ২০০৬ সালের পর আর্সেনাল এবং ২০১৬ সালের পর অ্যাতলেটিকো আর ফাইনালে উঠতে পারেনি। সেই আক্ষেপ ঘোচানোর বড় সুযোগ এখন দুই দলের সামনে।

মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে দুই দল। ফলে দ্বিতীয় লেগের আগে সমানে সমান অবস্থানে রয়েছে উভয় ক্লাব।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে মাদ্রিদের মেট্রোপলিটনে স্বাগতিক অ্যাতলেটিকো সবমিলিয়ে এগিয়ে ছিল গানারদের চেয়ে। প্রায় ৫২ শতাংশ পজেশন নিয়ে তারা ১৮টি শট নেয়, এর মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। বিপরীতে ১১ শটের ২টি লক্ষ্যে রাখতে পারে সফরকারী আর্সেনাল। ৪৪ মিনিটে স্পটকিকে প্রথমে আর্সেনালকে এগিয়ে দেন ভিক্টর গিওকেরেস, দ্বিতীয়ার্ধে একই কায়দায় গোল করে হুলিয়ান আলভারেজ অ্যাতলেটিকোকে সমতায় ফেরান।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। ১৪ মিনিটে প্রথম বড় সুযোগ পায় অ্যাতলেটিকো, তবে জুলিয়ান আলভারেজের শট দারুণভাবে ঠেকিয়ে দেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া।

৩০ মিনিটে ননি মাদুয়েকের বাঁকানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৪৪ মিনিটে ম্যাচে এগিয়ে যায় আর্সেনাল। বক্সের ভেতরে ফাউলের কারণে পাওয়া পেনাল্টি থেকে ভিক্টর গিওকেরেস জোরালো শটে গোল করে দলকে লিড এনে দেন।

বিরতির আগে আর্সেনাল লিড পাওয়ার উপলক্ষ্য পায় গিওকেরেসকে অ্যাতলেটিকো ডিফেন্ডার নিজেদের বক্সে ফেলে দেওয়ার সুবাদে। ইংলিশ ক্লাবটির এই সুইডিশ স্ট্রাইকার বুলেট গতির শটে পেনাল্টি ঠিকঠাক কাজে লাগিয়েছেন। পিছিয়ে পড়া অ্যাতলেটিকো মরিয়া হয়ে ওঠে বিরতির পর। মিনিট দুয়েকের মাথায় আলভারেজের ফ্রি-কিক বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। মিনিট ছয়েক পর এই আর্জেন্টাইন তারকার কাছ থেকে বল পেয়ে আদেমোলা লুকমান শট নেন গোলরক্ষক বরাবর। ৫৬ মিনিটে পেনাল্টি পায় অ্যাতলেটিকো, আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইটের হাতে লাগার পর মনিটর দেখে পেনাল্টি দেন রেফারি।

আলভারেজ সফল স্পটকিকে স্কোরলাইন ১-১ করেন। চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এটি আলবিসেলেস্তে ফরোয়ার্ডের দশম গোল। দুর্ভাগ্য সঙ্গী না হলে একটু পরেই অ্যাতলেটিকো লিড পেতে পারত। আঁতোয়ান গ্রিজম্যানের শট ক্রসবারে লেগ ফিরলে হতাশা বাড়ে। তার আরেকটি শট পরাস্ত হয় প্রতিপক্ষ একজনের গায়ে লেগে বাইরে চলে গেলে। মাদ্রিদের ক্লাবটি বড় সুযোগ হারায় ৭৪ মিনিটে। লুকমান ওয়ান অন ওয়ানে আর্সেনাল গোলরক্ষক রায়াকে ফাঁকি দিতে পারেননি।

চার মিনিট পরেই এবেরেচি এজে ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু ভিএআর দেখে সেই সিদ্ধান্ত বদলে যায়। ফলে অপরিবর্তিত থাকে স্কোরলাইন। ফিরতি লেগে আগামী মঙ্গলবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে খেলতে নামবে অ্যাতলেটিকো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X