সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পিএসএলে ইতিহাস গড়লেন বাবর আজম

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম
পিএসএলে ইতিহাস গড়লেন বাবর আজম

পাকিস্তান সুপার লিগে নতুন ইতিহাস লিখলেন বাবর আজম। তার বিধ্বংসী ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের ওপর ভর করে ফাইনালে জায়গা করে নিয়েছে পেশোয়ার জালমি।

পিএসএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখান বাবর আজম। ইনিংসজুড়ে আক্রমণাত্মক ও পরিপক্ব ব্যাটিংয়ে তুলে নেন নিজের পিএসএলের চতুর্থ সেঞ্চুরি—এ আসরের দ্বিতীয় সেঞ্চুরি।

এই সেঞ্চুরির মাধ্যমে তিনি পিএসএল ইতিহাসে চারটি সেঞ্চুরির মালিক ব্যাটসম্যানদের তালিকায় জায়গা করে নেন এবং সমান করেন উসমান খানের রেকর্ড।

শুধু সেঞ্চুরিই নয়, পুরো মৌসুম জুড়েই ছিলেন দুর্দান্ত ফর্মে। ধারাবাহিক রান করে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ডও যৌথভাবে নিজের করে নিয়েছেন বাবর, যা আগে ছিল ফখর জামানের দখলে।

এদিকে কোয়ালিফায়ার ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পেশোয়ার জালমি ৭০ রানে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেডকে। এই জয়ের ফলে তারা নিশ্চিত করেছে ফাইনালের টিকিট।

ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জালমি। বাবরের সেঞ্চুরির ওপর ভর করে ২২১ রানে বড় সংগ্রহ দাঁড় করায় দলটি, যা তাড়া করতে নেমে ১৫১ রানে অলআউট হলে ৭০ রানে হারে ইসলামাবাদ ইউনাইটেড।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X