সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এফএ কাপ ফাইনালে টানা চতুর্থবার ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম
এফএ কাপ ফাইনালে টানা চতুর্থবার ম্যানসিটি ¦ ছবি: এএফপি

ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল ম্যানচেস্টার সিটি। এফএ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে পেপ গার্দিওলার দল। ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নাটকীয় প্রত্যাবর্তনে জয় তুলে নেয় ইংলিশ জায়ান্টরা।

মৌসুমের শুরুতে ছন্দ হারালেও বর্তমানে দারুণ ফর্মে রয়েছে ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয়টি জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর গার্দিওলার শিষ্যরা। ইতোমধ্যেই লিগ কাপ জয়ের পর এবার এফএ কাপ ফাইনালে পৌঁছে ঘরোয়া ট্রেবল জয়ের সম্ভাবনা আরও জোরালো করেছে তারা।

তবে ওয়েম্বলির এই লড়াই মোটেও সহজ ছিল না। প্রথমার্ধে দু’দলই গোলশূন্য অবস্থায় বিরতিতে যায়। ম্যাচের জমে ওঠা লড়াইয়ে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় সাউদাম্পটন। ৭৯তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে দলকে লিড এনে দেন ফিন এজাজ । সেই গোল মুহূর্তেই অঘটনের স্বপ্ন দেখতে শুরু করে সাউদাম্পটনের সমর্থকেরা।

কিন্তু সেই স্বপ্ন বেশিক্ষণ টিকতে দেয়নি ম্যানচেস্টার সিটি। গোল হজমের মাত্র তিন মিনিটের মাথায় সমতায় ফেরে তারা। উইঙ্গার জেরমি ডকোর নেয়া শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। এরপর ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন নিকো গঞ্জালেস। প্রায় ২০ গজ দূর থেকে নেয়া তার শক্তিশালী শট সাউদাম্পটনের জালে ঢুকে গেলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিটি।

এর আগে অবশ্য গুরুত্বপূর্ণ এক মুহূর্তে দলকে রক্ষা করেন সিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড। তার অসাধারণ সেভ না থাকলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেই ইতিহাস গড়ে ম্যানচেস্টার সিটি ইংল্যান্ডের ফুটবলে প্রথম দল হিসেবে টানা চারবার এফএ কাপের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করে তারা।

সাতবারের এফএ কাপ চ্যাম্পিয়ন সিটি শেষবার শিরোপা জিতেছিল ২০২৩ সালে। এবারও সেই ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে এগুচ্ছে তারা। আগামী ১৬ মে ওয়েম্বলিতেই অনুষ্ঠিত হবে ফাইনাল, যেখানে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে চেলসি ও লিডসের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের ভিত্তিতে।

লিগ কাপ ইতোমধ্যেই জিতে নেয়া সিটির সামনে এখন প্রিমিয়ার লিগ ও এফএ কাপ দুটি শিরোপার সম্ভাবনা। ফলে মৌসুমের শুরুতে ছন্দহীনতা কাটিয়ে এখন ঘরোয়া ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গার্দিওলার দল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X