রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

রোনালদোর শেষ বিশ্বকাপ: ট্রফি জিতে বিদায়ের স্বপ্ন দেখছেন ব্রুনো ফার্নান্দেস

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২০ পিএম
রোনালদোর শেষ বিশ্বকাপ: ট্রফি জিতে বিদায়ের স্বপ্ন দেখছেন ব্রুনো ফার্নান্দেস

পর্তুগাল জাতীয় দলের তারকা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস জানিয়েছেন, এটি হতে যাচ্ছে কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। তাই পুরো দলই চাইছে বিশেষ কিছু করে তাঁকে বিদায় জানাতে।

ব্রুনোর ভাষায়, রোনালদোর হাতে বিশ্বকাপ ট্রফি—এর চেয়ে সুন্দর বিদায় আর কিছু হতে পারে না। তাঁর মতে, রোনালদো ফুটবল বিশ্বকে যা দিয়েছেন, তার প্রতিদান হিসেবে অন্তত একটি বিশ্বকাপ তাঁর প্রাপ্য।

এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের সাবেক তারকা ওয়েন রুনিকে ব্রুনো স্পষ্ট করে বলেন, ৪১ বছর বয়সী রোনালদোর জন্য এটি শুধুই অংশগ্রহণের টুর্নামেন্ট নয়।

বরং পর্তুগাল দল নামছে একটাই লক্ষ্য নিয়ে—শিরোপা জয়। ব্রুনো বলেন, আমরা জানপ্রাণ দিয়ে চেষ্টা করব যেন দেশের জন্য এবং রোনালদোর সম্মানে বিশ্বকাপ জিততে পারি।

পাঁচটা ব্যালন ডি'অর আর ১৪৩টা আন্তর্জাতিক গোল পকেটে থাকলেও, রোনালদোর ড্রয়ারে ওই একটা ট্রফিই কিন্তু এখনো নেই। ২০১৬ এর ইউরো জিতেছেন, নেশনস লিগও জিতেছেন; এবার কি তবে ফুটবল বিধাতা সেই অপূর্ণতাটুকুও ঘুচিয়ে দেবেন?

পর্তুগালের এবারের যাত্রা শুরু হচ্ছে ১৭ জুন হিউস্টনে, কঙ্গোর বিপক্ষে। এরপর উজবেকিস্তান আর কলম্বিয়ার বাধা পেরিয়ে রোনালদো কি পারবেন মায়ামি বা মেক্সিকোর মাঠে শেষ হাসি হাসতে?

ব্রুনো তো প্রস্তুত, রোনালদোও কি শেষবারের মতো ‘সিউউউ’ বলে গর্জে উঠতে প্রস্তুত? উত্তরটা তোলা থাকল ১১ জুন থেকে শুরু হওয়া এই ফুটবল মহাযজ্ঞের জন্য!

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X