সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইনজুরি কাটিয়ে ফিরছেন বুকায়ো সাকা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম
ইনজুরি কাটিয়ে ফিরছেন বুকায়ো সাকা

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই যখন চূড়ান্ত উত্তেজনায়, তখন আর্সেনাল শিবিরে ফিরছে স্বস্তির বাতাস। দীর্ঘদিন অ্যাকিলিস ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকা আবারও দলে ফেরার পথে।

গত মাসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগ কাপ ফাইনালে পরাজয়ের পর থেকেই মাঠের বাইরে ছিলেন সাকা। তার অনুপস্থিতি আর্সেনালের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলে। শেষ পাঁচ ম্যাচে তিনটিতে হেরে তারা এফএ কাপ থেকে বিদায় নেয় এবং প্রিমিয়ার লিগের শীর্ষস্থানও হারায়।

শনিবার ঘরের মাঠে ১৪তম স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। এই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচ মিকেল আর্তেতা জানান, সাকা স্কোয়াডে ফিরতে পারেন।

তিনি বলেন, বুকায়ো সম্ভবত স্কোয়াডে থাকছে, এটি আমাদের জন্য দারুণ খবর।

সাকার ইনজুরি নিয়ে কোচ আরও বলেন, আমরা তাকে যথেষ্ট সময় দিয়েছি। এক পর্যায়ে সে স্বাভাবিক পারফরম্যান্স ধরে রাখতে কষ্ট পাচ্ছিল। তাই তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও বিশ্রাম দেওয়া হয়েছে। এখন মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং সে ফিরেছে।

সাকার পাশাপাশি ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরিও দলে ফেরার লড়াইয়ে আছেন, তবে জুরিয়েন টিম্বার এখনো ইনজুরির কারণে মাঠের বাইরে। আর্তেতা যোগ করেন, "শুধু দলে ফেরাই যথেষ্ট নয়, মৌসুমের এই পর্যায়ে আমাদের সেরা ছন্দে থাকা প্রয়োজন। তবে অন্তত তারা আমাদের সাথে আছে, যা আমাদের শক্তি বাড়াবে।"

বর্তমানে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই চরম উত্তেজনাকর অবস্থায় রয়েছে। আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি- উভয় দলের পয়েন্টই এখন ৭০ এবং তাদের গোল ব্যবধানও সমান। তবে বেশি গোল দেওয়ার সুবাদে সিটি টেবিলের শীর্ষে রয়েছে। গত বুধবার বার্নালির বিপক্ষে নিজেদের হাতে থাকা ম্যাচটি জিতে আর্সেনালকে সরিয়ে শীর্ষে উঠে আসে পেপ গার্দিওলার দল।

শীর্ষস্থান হারানোয় খেলোয়াড়দের ওপর কোনো মানসিক চাপ তৈরি হবে কি না, এমন প্রশ্নে আর্তেতা বলেন, "আমার মনে হয় না। গত কয়েক মাস আমরা শীর্ষে ছিলাম এবং অন্যরা আমাদের তাড়া করছিল। এখন পরিস্থিতি ভিন্ন হতে পারে, কিন্তু আসল কাজ হলো পরবর্তী ম্যাচটি জেতা। আপনি যেখানেই থাকুন না কেন, শিরোপা লড়াইয়ের মানসিক চাপ সবসময়ই কঠিন।"

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আগামী সপ্তাহে অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে গানাররা। দুই বড় টুর্নামেন্টে টিকে থাকা নিয়ে আর্তেতা বেশ ইতিবাচক কণ্ঠে বলেন, "মৌসুম শেষ হতে মাত্র পাঁচ ম্যাচ এবং চার সপ্তাহ বাকি। সামনে দুটি বড় প্রতিযোগিতা। মৌসুমের শুরুতে যদি কেউ আমাদের বলত যে আমরা এই অবস্থানে থাকব, আমরা হাসিমুখেই তা মেনে নিতাম। আমার খেলোয়াড়দের ওপর পূর্ণ বিশ্বাস আছে।"

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X