সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লেভারকুসেনকে হারিয়ে ফাইনালে বায়ার্ন মিউনিখ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১২:২১ পিএম
লেভারকুসেনকে হারিয়ে ফাইনালে বায়ার্ন মিউনিখ

জার্মান কাপের সেমিফাইনালে দাপুটে পারফরম্যান্সে বায়ার লেভারকুসেনকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। দলের হয়ে একটি করে গোল করেন হ্যারি কেন ও লুইস দিয়াজ। ফলে বহুদিন পর আবারও শিরোপার লড়াইয়ে ফিরল বাভারিয়ান জায়ান্টরা।

ম্যাচের শুরু থেকেই লেভারকুসেনের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় বায়ার্ন। তবে গোলরক্ষক মার্ক ফ্লেকেন ছিলেন দুর্দান্ত ফর্মে। একাধিক নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি। তবুও বায়ার্নের ধারাবাহিক আক্রমণের সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি লেভারকুসেনের রক্ষণ।

ম্যাচের ২২তম মিনিটে বায়ার্নের প্রথম গোলটি আসে হ্যারি কেনের পা থেকে। লুইস দিয়াজের সাথে চমৎকার ওয়ান-টু-ওয়ান পাসিং থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে নিঁখুত শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ এই অধিনায়ক।

ম্যাচ জুড়ে ফ্লেকেন মোট ৮টি নিশ্চিত গোল সেভ করেন, যার মধ্যে ৬টিই ছিল ডি-বক্সের ভেতর থেকে নেওয়া বায়ার্নের জোরালো শট। তার এই বীরত্বে ব্যবধান আর বাড়াতে পারছিল না বায়ার্ন। অন্যদিকে লেভারকুসেনও হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধে নাথান টেল্লার একটি বুলেট গতির শট ম্যানুয়েল নয়্যার অবিশ্বাস্য ক্ষিপ্রতায় রুখে না দিলে সমতায় ফিরতে পারত স্বাগতিকরা। নয়্যার পুরো ম্যাচে একটি মাত্র সেভ করলেও সেটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।

ম্যাচ যখন ১-০ ব্যবধানে শেষের পথে, ঠিক তখনই ইনজুরি টাইমে কাউন্টার অ্যাটাক থেকে লেভারকুসেনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় বায়ার্ন। সেন্টার ব্যাক কিম মিন-জের বাড়ানো চোখধাঁধানো এক থ্রু পাস খুঁজে নেয় লিয়ন গোরেৎজকাকে। গোরেৎজকা নিজে শট না নিয়ে বক্সের ভেতর থাকা লুইস দিয়াজকে পাস দেন এবং কলম্বিয়ান এই ফরোয়ার্ড ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ২-০ ব্যবধান নিশ্চিত করেন। এই গোলের সাথেই বার্লিনের টিকিট নিশ্চিত হয়ে যায় বায়ার্নের।

২০১৯-২০ মৌসুমের পর বায়ার্নের জন্য এই টুর্নামেন্টের ফাইনাল ছিল অনেকটা স্বপ্নের মতো। টানা কয়েক বছর আগেভাগেই বিদায় নেওয়ার পর এবার ফাইনাল নিশ্চিত হয় বাভারিয়ানদের। আগামী ফাইনালে তারা মুখোমুখি হবে এসসি ফ্রেইবার্গ বনাম ভিএফবি স্টুটগার্ট ম্যাচের বিজয়ীর বিপক্ষে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X