মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার মিলান

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১০:১৬ এএম
নাটকীয় জয়ের পর ইন্টার মিলানের উল্লাস ¦ ছবি: রয়টার্স

ঘরের মাঠ সান সিরোয় দুই গোলে পিছিয়ে পড়েও অসাধারণ কামব্যাক করে ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিলান। মঙ্গলবার (২১ এপ্রিল) সেমিফাইনালের দ্বিতীয় লেগে কোমোর বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় পায় স্বাগতিকরা।

ম্যাচের শুরুটা ভালো হয়নি ইন্টারের জন্য। ৩২তম মিনিটে প্রথম গোল হজম করে তারা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৮ মিনিটে আবারও গোল করে ব্যবধান ২-০ করে নেয় কোমো। এতে চাপে পড়ে যায় স্বাগতিক দল।

ম্যাচের মোড় ঘুরতে শুরু করে ৬৯তম মিনিটে। তুর্কি মিডফিল্ডার হাকান কালহানোগ্লু প্রথম গোল করে দলকে ম্যাচে ফেরান। এরপর ম্যাচের ৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সমতা ফিরিয়ে আনেন তিনি।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে পিটার সুচিচের গোলে ৩-২ এ এগিয়ে যায় স্বাগতিকরা। তাতে নাটকীয় এক কামব্যাকে ইতালিয়ান কাপের ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান।

সেরি আ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া ইন্টার কাপ ফাইনালে লাৎসিও কিংবা আতালান্তার বিপক্ষে খেলবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X