সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নাহিদ রানার গতির ঝড়ে কাঁপছে বিশ্ব ক্রিকেট

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:২৩ এএম
নাহিদ রানার গতির ঝড়ে কাঁপছে বিশ্ব ক্রিকেট

বাংলাদেশের ক্রিকেটে নতুন গতির প্রতীক হয়ে উঠেছেন তরুণ পেসার নাহিদ রানা। মাত্র ২৩ বছর বয়সেই তিনি দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার আগুনঝরা বোলিং এখন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য বড় আতঙ্ক।

তবে গতির সঙ্গে যেমন আসে সাফল্য, তেমনি থাকে ইনজুরির শঙ্কাও। সেই বাস্তবতা মেনেই নিজের পারফরম্যান্স ধরে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন নাহিদ।

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাহিদের বোলিং ছিল একক আধিপত্যের উদাহরণ। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে তিনি কিউই ব্যাটিং লাইনআপকে কার্যত গুঁড়িয়ে দেন।

তার বোলিংয়ের গতি ছিল চোখে পড়ার মতো—৫৯টি ডেলিভারির বেশিরভাগই ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির। শেষ বলটিও একই গতির আশেপাশে ছিল, যা তার ধারাবাহিকতা ও ফিটনেসের প্রমাণ দেয়।

নাহিদের এই পারফরম্যান্সে নিউজিল্যান্ড দল অলআউট হয় মাত্র ১৯৮ রানে।

এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাহিদ ৫ উইকেট নিয়েছিলেন মাত্র ২৪ রানে। এ নিয়ে টানা দুই ওয়ানডি সিরিজে ফাইফার, যা তার উঠতি ক্যারিয়ারের বড় মাইলফলক। টেস্ট ও টি-টোয়েন্টিতেও তিনি নিয়মিত প্রতিপক্ষকে চাপে ফেলছেন।

তবে এই সাফল্যের মাঝে একটা শঙ্কা উঁকি দিচ্ছে ইনজুরি। বাংলাদেশের পেসারদের জন্য চোট যেন অনিবার্য এক সঙ্গী। তালহা জুবায়ের গতির ঝড় তুলে এসেও চোটের কারণে ক্যারিয়ার লম্বা করতে পারেননি। মাশরাফি বিন মুর্তজা শুরুতে এক্সপ্রেস পেসার ছিলেন, পরে চোটের জন্য মিডিয়াম পেসে নেমে আসেন। নাজমুল হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব সবাই কোনো না কোনো সময় চোটের কবলে পড়েছেন।

নাহিদ জানেন, এটা পেস বোলিংয়ের স্বাভাবিক ঝুঁকি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যুদ্ধে নামলে গুলি তো লাগবেই। ক্রিকেট খেলতে গেলে ইনজুরি আসবেই, এটা স্বাভাবিক।”

একই সঙ্গে তিনি ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ওপর জোর দেন। “বিসিবির ফিজিও এবং যারা ওয়ার্কলোড দেখেন, তারা সবকিছু খেয়াল রাখেন; কোন ম্যাচ খেলব, কতটা খেলব। তারাই আমাদের দেখভাল করেন,” বলেন নাহিদ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X