সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ এএম
মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

অপ্রত্যাশিত পরিবর্তনের মধ্যেই নতুন কোচের অধীনে দুর্দান্ত জয় পেয়েছে ইন্টার মিয়ামি সিএফ। স্পোর্টিং ডিরেক্টর গুইলেরমো হোয়োস হঠাৎ করেই দলের ডাগআউটে দায়িত্ব নেন, কারণ জাভিয়ের মাশেরানো আকস্মিকভাবে পদত্যাগ করেন।

এই পরিবর্তনের পর অভিষেক ম্যাচেই ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নেয় মায়ামি, যেখানে নায়ক ছিলেন লিওনেল মেসি।

শনিবার কলোরাডো র‍্যাপিডসের বিপক্ষে জয় তুলে নিয়ে ইন্টার মায়ামি টানা সাত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখে। মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে হারলেও পরবর্তীতে ঘুরে দাঁড়িয়ে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে এমএলএস স্ট্যান্ডিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।

ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধে নাটকীয় মুহূর্ত আসে ৭৯তম মিনিটে। মাঝমাঠ থেকে বল কাড়ার পর দুর্দান্ত ড্রিবলিং করে ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে জয়সূচক গোল করেন তিনি।

এই মৌসুমে সাত গোল করলেন মেসি। এমএলএস-এ সর্বোচ্চ গোলের তালিকায় স্যাম সুরিজ ও পিটার মুসার সঙ্গে সমতায় আছেন তিনি।

ইয়ানিক ব্রাইট ৮৭তম মিনিটে লাল কার্ড দেখলে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে মায়ামিকে। আর র‌্যাপিডস টানা দুটি ম্যাচ জিতে হার দেখল।

জোশ অ্যাতেনসিওর ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন ব্রাইট। মেসি স্পট থেকে গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে মাতেও সিলভেত্তির ক্রস থেকে বার্তেরামের হেডে স্কোর ২-০ হয়।

রাফায়েল নাভারো ৫৮তম মিনিটে র‌্যাপিডসদের হয়ে একটি গোল শোধ দেন। ২৬ বছর বয়সী ফরোয়ার্ড আগের ম্যাচে জোড়া ও এই মৌসুমে ষষ্ঠ গোল করলেন। ড্যারেন ইয়াপি বদলি নামার কয়েক মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে ৬২তম মিনিটে ২-২ এ সমতা ফেরান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X