সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপের আগমুহূর্তে সৌদি শিবিরে বড় ধাক্কা, বরখাস্ত রেনার্ড

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪০ এএম
রেনার্ড

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র দুই মাস বাকি। ঠিক এমন গুরুত্বপূর্ণ সময়ে বড় ধরনের চমক দিয়েছে সৌদি আরব ফুটবল ফেডারেশন। দলটির অভিজ্ঞ ও সফল ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে বরখাস্ত করা হয়েছে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৭ বছর বয়সী রেনার্ড নিজেই তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্বকাপের এত কাছাকাছি সময়ে এমন সিদ্ধান্ত ফুটবল অঙ্গনে বিস্ময়ের জন্ম দিয়েছে।

২০২৪ সালের শেষ দিকে ইতালিয়ান কোচ রবার্তো মানচিনির ব্যর্থ অধ্যায়ের পর রেনার্ডকে দ্বিতীয়বারের মতো দায়িত্ব দেওয়া হয়। তার অধীনেই সৌদি আরব ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

কিন্তু চূড়ান্ত প্রস্তুতির সময়েই তাকে বিদায় জানানোয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠছে।

বিদায় বেলায় নিজের অর্জন নিয়ে দারুণ গর্ব প্রকাশ করেছেন হার্ভে রেনার্ড। তিনি জানিয়েছেন, সৌদি আরব মোট সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং এর মধ্যে দুইবারই তারা কোয়ালিফাই করেছে তার অধীনে। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সেই ঐতিহাসিক ২-১ গোলের মহাকাব্যিক জয় রেনার্ডেরই অধীনেই এসেছিল।

এর আগে তিনি জাম্বিয়া এবং আইভরি কোস্টের হয়ে দুইবার আফ্রিকা কাপ অব নেশনস জিতে ইতিহাস গড়েছিলেন। সৌদি আরবের প্রথম মেয়াদের পর তিনি ফ্রান্সের নারী দলের দায়িত্ব নিয়েছিলেন। সেখানে ২০২৩ নারী বিশ্বকাপ এবং ২০২৪ প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে দলকে পৌঁছে দিয়েছিলেন তিনি। কিন্তু সৌদির পুরোনো দায়িত্ব ফিরে পাওয়ার কয়েক মাস পরেই তাকে আবারও বিদায় নিতে হলো।

রেনার্ভের উত্তরসূরি হিসেবে এখন শোনা যাচ্ছে গ্রিসের সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় জর্জিওস ডনিসের নাম। বর্তমানে তিনি সৌদি ক্লাব আল খালিজের দায়িত্বে আছেন এবং ফেডারেশনের সঙ্গে তার আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। ২০২৬ বিশ্বকাপে সৌদি আরব পড়েছে 'এইচ' গ্রুপে। যেখানে তাদের লড়তে হবে দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ের বিপক্ষে।

এছাড়া গ্রুপের তৃতীয় প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে। এই গ্রুপের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। উল্লেখ্য, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতেই সৌদি আরব তাদের বিশ্বকাপের সেরা সাফল্য হিসেবে শেষ ১৬-তে খেলেছিল। ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সৌদি আরব এখন বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের নেশায় মরিয়া।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X