সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
জমে উঠেছে লড়াই

সাইফ হাসানের ফিফটি, লিটনের সঙ্গে জুটি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম
সাইফ হাসানের ফিফটি, লিটনের সঙ্গে জুটি

নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে ওপেনার সাইফ হাসান ও লিটন দাসের দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।

ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হতে পারতেন সাইফ হাসান। নাথান স্মিথের বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু নিউজিল্যান্ডের হেনরি নিকোলস সেই সুযোগ হাতছাড়া করলে জীবন পান এই বাংলাদেশি ওপেনার। আর সেই সুযোগই কাজে লাগিয়ে দারুণ একটি ইনিংস খেলেন সাইফ।

জীবন পাওয়ার পর আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে এগিয়ে যান সাইফ হাসান। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৮টি চার ও ১টি ছক্কায় ৫৭ রান করে উলিয়াম ও’রুকির বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হন।

তৃতীয় উইকেটে লিটন দাসের সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে। তাদের এই জুটিতেই শুরুর ধাক্কা সামলে ওঠে স্বাগতিকেরা।

দলীয় ২১ রানে ২ ‍উইকেট হারানো বাংলাদেশের সে সময় প্রয়োজন ছিল ম্যাচের হাল ধরার। সেই কাজটাই তৃতীয় উইকেটে করেছেন সাইফ-লিটন। ইনিংসের চতুর্থ ওভারে নাথান স্মিথের করা টানা দুই বলে আউট হন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তানজিদ তামিমের ২ রানের বিপরীতে রানের খাতাই খুলতে পারেননি শান্ত।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের জয়ের জন্য এখনো ১২৪ রান প্রয়োজন। হাতে রয়েছে ২৫ ওভার। বর্তমানে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১২৪ রান। ব্যাটিংয়ে আছেন লিটন ও তাওহিদ হৃদয়। লিটনের ৪১ রানের বিপরীতে ৭ রানে অপরাজিত আছেন হৃদয়। এর আগে হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের জোড়া ফিফটিতে ৮ উইকেটে ২৪৭ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X