সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মামলায় জড়ালেন লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১০:০২ এএম
মামলায় জড়ালেন লিওনেল মেসি

আসন্ন বিশ্বকাপের উত্তেজনার মাঝেই বড় ধরনের আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আদালতে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা করেছে মায়ামিভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ভিড’।

মার্কিন গণমাধ্যম টিএমজেড বুধবার (১৫ এপ্রিল) এই তথ্য প্রকাশ করে।

মামলার সূত্রপাত গত বছরের অক্টোবরে আয়োজিত আর্জেন্টিনার দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে ঘিরে। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে এই ম্যাচ দুটির বাণিজ্যিক স্বত্ব প্রায় ৭০ লাখ ডলারে কিনেছিল আয়োজক প্রতিষ্ঠান।

চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত ছিল—চোট না থাকলে লিওনেল মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট খেলতে হবে।

তবে ভিআইডির দাবি, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি এক মুহূর্তের জন্যও মাঠে নামেননি, বরং গ্যালারিতে বসে খেলা দেখেছেন। অথচ হার্ড রক স্টেডিয়ামে মেসির পরিবারের জন্য যে বিশেষ সুইট বরাদ্দ করা হয়েছিল, তার খরচও বহন করেছিল এই আয়োজক প্রতিষ্ঠান।

ভিআইডির এই অভিযোগ আরও জোরালো হয়েছে একটি বিশেষ ঘটনার কারণে। ভেনেজুয়েলার বিপক্ষে জাতীয় দলের হয়ে না নামলেও এর ঠিক পরদিনই ক্লাব ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন মেসি এবং জোড়া গোল করেন।

আয়োজকদের মতে, এটি স্পষ্টতই প্রমাণ করে— মেসি খেলার মতো শারীরিক অবস্থায় ছিলেন এবং কোনো বিশেষ কারণে ইচ্ছাকৃতভাবেই প্রীতি ম্যাচটি এড়িয়ে গেছেন, যা সরাসরি চুক্তি লঙ্ঘন।

আইনি নথিতে পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ম্যাচটি শিকাগোর বিশাল সোলজার ফিল্ডে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ফোর্ট লডারডেলের ছোট চেজ স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়।

আয়োজকদের দাবি, ভেন্যু পরিবর্তনের ফলে ধারণক্ষমতা কমে যাওয়ায় তারা ১০ লাখ ডলারের বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এএফএ নিরাপত্তা ঝুঁকির দোহাই দিলেও শিকাগো কর্তৃপক্ষের দাবি ছিল টিকিট বিক্রি কম হওয়া।

এই ক্ষতি পুষিয়ে দিতে চীনে অন্য একটি ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দিলেও ব্যস্ত সূচির অজুহাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তা রক্ষা করেনি বলে অভিযোগ উঠেছে।

বিশ্বকাপের প্রস্তুতির মুহূর্তে এমন আইনি লড়াই আর্জেন্টিনার দলীয় মনোবলে কোনো নেতিবাচক প্রভাব ফেলে কি না, সেটিই এখন ফুটবল বিশ্বের বড় উদ্বেগের বিষয়। তবে এখন পর্যন্ত মেসি বা এএফএ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই মামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X