সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

৪১ বছর বয়সেও থামছেন না রোনালদো : ২০৩০ বিশ্বকাপে খেলার ইঙ্গিত

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৫ এএম
রোনালদো ২০৩০ বিশ্বকাপে খেলার ইঙ্গিত

পর্তুগালের ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনাল্ডো আবারও ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বয়স ৪১ হলেও তিনি এখনও মাঠে দাপট দেখিয়ে চলেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিয়েছেন চমকপ্রদ ইঙ্গিত।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন রোনালদো। নিয়মিত গোল করে তিনি প্রমাণ করছেন, বয়স শুধু একটি সংখ্যা মাত্র।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে রোনালদো জানান, তিনি এখনও ২০৩০ সালের বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারে বন্ধ করেননি।

তিনি বলেন, “২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনো আছে। কারণ ৪১ বছর বয়সেও আমি প্রতি সপ্তাহে গোল করছি।”

‘হয়তো আমি আরো চার বছর খেলা চালিয়ে যেতে পারব। এমন ফর্ম ধরে রাখতে পারলে আমি ৫০ বছর পর্যন্ত খেলা চালিয়ে যাব,’ যোগ করেন পর্তুগিজ মহতারকা।

২০৩০ বিশ্বকাপ হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। নিজ দেশ পর্তুগালের মাটিতে খেলার সুযোগ পেলে রোনালদোর জন্য এটা হবে অসাধারণ এক অভিজ্ঞতা।

বর্তমানে তিনি আল-নাসেরের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এবং নিয়মিত গোল করে যাচ্ছেন। ক্যারিয়ার গোল সংখ্যা ৯৬৮, যা তাকে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X