সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হঠাৎ পদত্যাগ করলেন জাভিয়ের মাসচেরানো

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম
হঠাৎ পদত্যাগ করলেন জাভিয়ের মাসচেরানো

জাভিয়ের মাশেরানো হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি সিএফের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার কথা জানান।

২০২৪ সালের শেষ দিকে ইন্টার মায়ামির দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময়েই দলকে সাফল্যের পথে নিয়ে যান আর্জেন্টাইন এই সাবেক তারকা ফুটবলার। তার কোচিংয়ে লিওনেল মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি ২০২৫ সালে মর্যাদাপূর্ণ এমএলএস কাপ জিতে নেয়, যা ক্লাব ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

পদত্যাগের ঘোষণা দিয়ে মাসচেরানো বলেন, ব্যক্তিগত কারণেই তিনি কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একসঙ্গে কাটানো মুহূর্তগুলো তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরো বলেন, এই ক্লাবের প্রথম শিরোপা আমার জীবনের বিশেষ স্মৃতি হয়ে থাকবে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও দলটি আরো বড় সাফল্য অর্জন করবে।

ক্লাবের মালিকপক্ষও মাসচেরানোর অবদানকে সম্মান জানিয়েছে। জর্জ মাস বলেন, মাসচেরানো সবসময় আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবেন। তার নেতৃত্বে আমরা অসাধারণ সাফল্য পেয়েছি।

এদিকে, সাময়িকভাবে দলের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ গিলের্মো হয়োসের হাতে। আগামী ম্যাচে কলরাডো র‌্যাপিডসের বিপক্ষে তার অধীনেই মাঠে নামবে মায়ামি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X