সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনাল নিশ্চিত হলো যাদের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পিএম
চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনাল নিশ্চিত হলো যাদের

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের লড়াই। উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে প্যারিস সেইন্ট-জার্মেইন পিএসজি এবং অ্যাতলেতিকো মাদ্রিদ।

ইংল্যান্ডের ঐতিহাসিক ভেন্যু অ্যানফিল্ডে স্বাগতিক লিভারপুলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় পিএসজি। ম্যাচের শেষ দিকে টানা দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফরাসি ক্লাবটি।

দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়ে সহজেই সেমিফাইনালে জায়গা করে নেয় পিএসজি।

অন্যদিকে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের ম্যাচে ছিল চরম উত্তেজনা। শুরুতেই দুই গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত সেই লড়াই ধরে রাখতে পারেনি কাতালানরা। গুরুত্বপূর্ণ সময়ে গোল হজম করে ৩-২ সমষ্টিগত ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের। ফলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে অ্যাতলেতিকো মাদ্রিদ।

এই ম্যাচে বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেজ ইনজুরিতে পড়েন। প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে তার নাক দিয়ে রক্তপাত হয়, যা ম্যাচে উদ্বেগ তৈরি করে।

তবে আলোচনায় ছিলেন আরেক তরুণ তারকা লামিনে ইয়ামাল, যিনি এই ম্যাচে নতুন ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস লিগে নিজের নাম আরো উজ্জ্বল করেছেন।

সেমিফাইনালে পিএসজি মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ অথবা রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ী দলের। অন্যদিকে অ্যাতলেতিকো মাদ্রিদ লড়বে আর্সেনাল কিংবা স্পোর্টিং সিপি-র বিপক্ষে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X