সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চেলসিকে উড়িয়ে শিরোপা দৌড়ে ম্যানচেস্টার সিটি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম
চেলসিকে উড়িয়ে শিরোপা দৌড়ে ম্যানচেস্টার সিটি ¦ ছবি : রয়টার্স

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ম্যানচেস্টার সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিক চেলসিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে পেপ গার্দিওলার দল। এই জয়ের পর লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান আরও কমিয়ে ফেলেছে সিটি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে পুরোপুরি আধিপত্য বিস্তার করে ম্যানচেস্টার সিটি। একের পর এক আক্রমণে চেলসির রক্ষণ ভেঙে পড়ে।

দলের হয়ে গোল করেন নিকো ও'রিলি, মার্ক গুয়েহি এবং জেরেমি ডকু। পুরো ম্যাচে আক্রমণভাগে দারুণ ভূমিকা রাখেন রায়ান চেরকি, যিনি দুটি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এই জয়ে সিটির পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ৬-এ, তাও আবার এক ম্যাচ কম খেলে। সামনে ইতিহাদ স্টেডিয়ামে দুই দলের মুখোমুখি লড়াই শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। এর আগে লিগ কাপ ফাইনালে আর্সেনালকে হারানো এবং এফএ কাপে লিভারপুলকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এটি সিটির টানা তৃতীয় বড় জয়। ফলে আবারও শিরোপা জয়ের দৌড়ে ভয়ঙ্কর রূপে দেখা যাচ্ছে দলটিকে।

অন্যদিকে, এই হারে চেলসির চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নে ধাক্কা লেগেছে। তারা এখন পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X