সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আইপিএল ২০২৬: টানা ৫ ম্যাচে উইকেটহীন বুমরাহ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম
টানা ৫ ম্যাচে উইকেটহীন বুমরাহ

ভারতের অন্যতম সেরা পেসার জাসপ্রীত বুমরাহ আইপিএলে টানা পাঁচ ম্যাচে কোনো উইকেট পাননি—যা ক্রিকেটপ্রেমীদের কাছে বেশ বিস্ময়কর। এই উইকেট খরা শুধু চলতি মৌসুমেই নয়, বরং গত মৌসুমের শেষ ম্যাচ থেকেও শুরু হয়েছে।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বশেষ ম্যাচে উইকেটহীন থাকার পর এবারের আইপিএলে চার ম্যাচ খেলেও তিনি উইকেটশূন্য রয়েছেন।

তবে বুমরাহর এই পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তার মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে শুধু উইকেট নেওয়াই সব নয়—রান নিয়ন্ত্রণ করাও সমান গুরুত্বপূর্ণ।

বিশেষ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামের মতো হাই-স্কোরিং ভেন্যুতে নিখুঁত ইয়র্কার দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখা একজন বোলারের বড় সাফল্য।

ক্রিকভিজ-এর তথ্য অনুযায়ী, বুমরাহ ১২২ বল করেছেন কোনো উইকেট ছাড়াই— যা তার আইপিএল ক্যারিয়ারের দীর্ঘতম উইকেশূন্য থাকার ঘটনা। গতকাল (রোববার) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ভারতীয় পেসার ৪ ওভারে ৩৫ রান দেন। উইকেট না পেলেও মুম্বাইয়ের সবচেয়ে ইকোনমিকাল বোলিং করেছেন তিনি।

এক্স-এ দেওয়া পোস্টে অশ্বিন বললেন, বুমরাহর উইকেট না নেওয়ার দিকে শুধু মনোযোগ দেওয়া বিভ্রান্তিকর এবং মুম্বাইয়ের জন্য ক্ষতিকর। উইকেট না পেলেও ওয়াংখেড়ের মতো ভেন্যুতে নিখুঁত ইয়র্কারে রান আটকে দিয়ে তিনি আসল কাজ করেছেন।

অশ্বিন লিখেছেন, ‘বুমরাহর উইকেট না পাওয়ার বিষয়টি দলের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু উইকেট নেওয়ার চেষ্টা করার চেয়েও গুরুত্বপূর্ণ হলো নিখুঁত ইয়র্কার দিয়ে প্রতিপক্ষকে রান করতে না দেওয়া, বিশেষ করে ওয়াংখেড়ের মতো ভেন্যুতে।’

তিনি আরও যোগ করেছেন, ‘যখন আপনি টানা বল করতে পারেন না, তখন আপনার উইকেট নেওয়ার সামর্থ্য নির্ভর করে অন্য সঙ্গীদের ওপর যারা আপনাকে ওভার করতে দিচ্ছে। আমরা অনেক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি এবং রক্ষণাত্মক দল হিসেবে জুটি বেঁধে বোলিং করার ধারণাটি এখনো বোলিং ইউনিটের মনে গেঁথে আছে।’

শেষ পাঁচ আইপিএল ইনিংসে উইকেটশূন্য থাকলেও মাত্র দুটি ম্যাচে বুমরাহর ইকোনমি রেট ১০-এর বেশি ছিল, পাঞ্জাব কিংসের বিপক্ষে গত বছরের কোয়ালিফায়ার এবং চলতি মৌসুমে রাজস্থানের সঙ্গে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X